ভারতকে আমরা স্পষ্ট বার্তা দিয়েছি, ভাল সম্পর্ক চাই তবে সমতার ভিত্তিতে: পররাষ্ট্র উপদেষ্টা
১৪ ডিসেম্বর ২০২৪, ০৫:৪১ পিএম | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নির্বাচনের মাধ্যমে রাজনীতিবিদের হাতে ক্ষমতা দিয়ে সরে যাওয়ার কথা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন। শনিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বেলাব উপজেলার সকল সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিগণের সাথে মতবিনিময় সভায় একথা বলেন তিনি।
তৌহিদ হোসেন বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে চূড়ান্তভাবে একটি নিরপেক্ষ এবং সঠিক নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর। এটা নিয়ে সন্দেহের কোনো সুযোগ নেই। আমাদের প্রথম কাজ হচ্ছে, দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনা।
বাংলাদেশ-ভারতের বর্তমান পরিস্থিতি বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা সব দেশের সাথে সু-সম্পর্ক চাই সম্মানের ভিত্তিতে সমতার ভিত্তিতে। সেই লক্ষ্যেই এই সরকার কাজ করে যাচ্ছে। ভারতকে আমরা স্পষ্ট বার্তা দিয়েছি, আমরা ভাল সম্পর্ক চাই, তবে সেটা দুপক্ষেরই স্বার্থের ভিত্তিতে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল করিম এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, সেতু বিভাগের সাবেক সচিব মোঃ জাহিদ হোসেন,এম আর ডি আই এর এ্যাডভাইজার মোঃ সাহিদ হোসেন , বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল (বিইপিআরসি) চেয়ারম্যান (সিনিয়র সচিব) মোহাম্মদ ওয়াহিদ হোসেন এনডিসি , বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক এয়ারকোমডর মোঃ খালিদ হোসেন, সহকারি পুলিশ সুপার (রায়পুরা সার্কেল)আফসান আল আলম,সহকারী কসিশনার (ভূমি) মোহাম্মদ নাজমুল হোসেন, উপজেলা বিএনপির আহবায়ক আহসান হাবীব বিপ্লব, সাবেক সভাপতি এড.অলিউর রহমান কাওসার প্রমুখ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

এই বিভাগের আরও