বেলাবো বাজারে এক রাতে ৬ দোকানে চুরি
২৯ জানুয়ারি ২০২৫, ০৮:৪৬ পিএম | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ পিএম
বেলাবো প্রতিনিধি:
নরসিংদীর বেলাবোতে একরাতে দুটি কম্পিউটার দোকানসহ ছয় দোকানে চুরির ঘটনা ঘটেছে। বুধবার সকালে বাজারের ব্যবসায়ী ও ক্ষতিগ্রস্থ দোকানীরা বাজারে গিয়ে দোকান ঘরের টিনের চাল কেটে এসব চুরির ঘটনাটি টের পান।
এর আগে মঙ্গলবার দিবাগত রাতের কোন এক সময় এ চুরির ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত ব্যসায়ীরা জানান, প্রতিদিনের মত বেলাবো উপজেলা সদরের কলেজ রোডে অবস্থিত দোকানীরা তালা দিয়ে বাড়ি চলে যায়। পরে রাতের কোন এক সময়ে বাজারের কলেজ রোডের মাওলা বেকারী, মা কনফেকশনারি, অরিক সিলিকন, মা হার্ডওয়্যার, ফারুকের অমি ফটোকপি এন্ড কম্পিউটার এবং আবুল হোসেনের মুদির দোকানে চুরির ঘটনা ঘটে। চোরেরা ঘরের চালের টিন কেটে দোকানে ঢুকে কয়েক লাখ টাকার মালামাল নিয়ে গেছে।
স্থানীয় ব্যবসায়ীরা আরও জানান, বেলাব বাজারে প্রায় সাড়ে আটশত স্থায়ী দোকান রয়েছে। অস্থায়ী দোকান রয়েছে অর্ধ সহস্রাধিক। এসব দোকানে পাহারা দেয়ার জন্য ৪ জন পাহারাদার রয়েছেন। অভিযোগ রয়েছে পাহারাদাররা প্রায় সময়-ই রাতে নেশাগ্রস্ত হয়ে দায়িত্বে পালনে অবহেলা করেন। এসব কারণে প্রায়ই বেলাব বাজারে চুরি সংঘটিত হয়। গত তিন মাসে বেলাব বাজারে বেশ কয়েকবার চুরির ঘটনা ঘটেছে। এসব চুরির ঘটনা নিয়মিত ঘটলেও অপরাধীরা থাকে ধরাছোঁয়ার বাইরে।
বেলাব বাজার পরিচালনা কমিটির সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী সাফি বলেন, আমি চুরির ঘটনা শুনেছি। ব্যবসায়ীরা নিয়মিত পাহারাদারদের বেতন প্রদান করেন না। এ কারণে তারা নিয়মিত পাহারার ডিউটিও করে না। এসব কারণে চুরির ঘটনা বাড়ছে বলে মনে করি।
বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, এসব বিষয়ে কেউ এখনো কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা