বারৈচায় মহাসড়কের সেতুর নীচে পড়েছিল অজ্ঞাত নারীর মরদেহ
১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪৫ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়কের সেতুর নীচ হতে বিবস্ত্র অবস্থায় পড়ে থাকা আনুমানিক ১৮ বছর বয়সী এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে বেলাবো উপজেলার বারৈচা-খামারেরচর সেতুর নীচ হতে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান।
ওসি জানান, মঙ্গলবার বিকালে বারৈচা বাসস্ট্যান্ড সংলগ্ন খামারেরচর সেতুর নীচে মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে থানা পুলিশ বিবস্ত্র অবস্থায় পড়ে থাকা আনুমানিক ১৮-১৯ বছর বয়সী নারীর মরদেহটি উদ্ধার করে। এসময় পুলিশ ও স্থানীয়রা মরদেহের পরিচয় শনাক্ত করতে পারেননি। কে বা কারা কী কারণে কোথায় এ হত্যার ঘটনা ঘটিয়েছে মরদেহের পরিচয় শনাক্ত ও তদন্তের পর বিস্তারিত জানা যাবে। মরদেহটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানোসহ আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা