বেলাবতে দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ১০ জন
১২ জুন ২০২৫, ০৩:০৩ পিএম | আপডেট: ০৪ নভেম্বর ২০২৬, ০১:৩৭ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর বেলাবতে দুই গ্রামবাসীর সংঘর্ষে সাইফুল ইসলাম নামে এক যুবক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন পুলিশ সহ অন্তত ১০ জন। বৃহস্পতিবার (১২ জুন) সকাল ১০টার দিকে উপজেলা সদরের মাটিয়ালপাড়া ও চরবেলাব গ্রামবাসীর মধ্যে দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত সাইফুল ইসলাম (২৬) বেলাব সদর ইউনিয়নের চরবেলাব গ্রামের জীবন মিয়ার ছেলে।
খবর পেয়ে দুপুরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার (১১ জুন) গ্রামবাসীর আয়োজনে ফুটবল খেলা থেকে ফেরার পথে মোটরসাইকেল ও ইজিবাইকের সাইড দেয়া নেয়াকে কেন্দ্র করে চরবেলাব এবং মাটিয়ালপাড়া গ্রামের কয়েক যুবকের কথা কাটাকাটি হয়। এসময় মারধরে তিনজন আহত হয়।
এই ঘটনার জেরে আজ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুই গ্রামবাসী। খবর পেয়ে থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে গেলে পুলিশের ওপর চড়াও হয় বিক্ষুব্দ গ্রামবাসী। এসময় রাবার বুলেট, টিয়ারসেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় পুলিশ। সংঘর্ষের ঘটনায় দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়। আহতদের বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
সংঘর্ষে চরবেলাব গ্রামের জীবন মিয়ার ছেলে সাইফুল ইসলাম (২৬) নামের একজন নিহত হয়েছেন বলে দাবি করেছেন পরিবারের সদস্যরা। সাইফুলের মরদেহ বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মঞ্জুর মুশফিকা ফেরদৌস বলেন, সাইফুল ইসলাম নামে একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তাঁর শরীরে রাবার বুলেটের চিহ্ন রয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় পুলিশসহ কয়েকজন আহত ও একজন নিহত হওয়ার খবর পেয়েছি। আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি