বেলাবতে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা
২০ এপ্রিল ২০২৬, ০২:৫২ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ এএম
নিজস্ব প্রতিবেদক:
মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত বীর মুক্তিযোদ্ধা শহীদ নজিব উদ্দিন খান খুররম ও তার সহোদর ভাই মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ইফতেখার উদ্দিন খান খসরু স্মরণে নরসিংদীর বেলাবতে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল) দুপুরে দুই মুক্তিযোদ্ধার নিজ গ্রাম বেলাব উপজেলার হোসেন নগরে শহীদ মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খান কলেজ মাঠে এ স্মরণ সভা করা হয়।
শহীদ মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খান কলেজের উদ্যোগে অনুষ্ঠিত স্মরণ সভায় স্থানীয় বীরমুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষিকাসহ স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা দেশ গঠনে সহোদর দুই বীর মুক্তিযোদ্ধার অবদান ও দেশপ্রেমের কথা স্মরণ করেন। পরে তাদের আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ভৈরব ব্রিজের কাছে আশুগঞ্জে সম্মুখযুদ্ধে শহীদ হন নজিব উদ্দিন খান খুররম। ঢাকা কলেজের মেধাবী ছাত্র খুররম সাংস্কৃতিক কর্মকান্ডে সম্পৃক্ত ছিলেন। তিনি ২০২৪ সালে (মরণোত্তর) স্বাধীনতা পুরস্কার লাভ করেন।
শহীদ মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খান কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শহীদ মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খান কলেজ পরিচালনা কমিটির সভাপতি উম্মে হাফসা নাদিয়া।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রশিদুল ইসলাম লাল মিয়া, ভাটের চর উচ্চ বিদ্যালয়ের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাহানুল হক বাবুল, বাংলাদেশ মহিলা পরিষদ বেলাবো সাংগঠনিক জেলা শাখার সভানেত্রী রাবেয়া খাতুন শান্তি, নরসিংদী জেলা সেচ্ছাসেবক দলের ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক মোঃ হারুন-অর-রশিদ, এ.এন.এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুক্তার হোসেন সরকার, শহীদ মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খান কলেজের সাবেক (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ শ্রীমান্ত লাল পাল, শহীদ মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খান কলেজের আজীবন দাতা সদস্য মোঃ মাহফুজুর রহমান খান, শিক্ষানুরাগী মোঃ মজিবুর রহমান লাল মিয়া, এ.এন.এম উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক আনোয়ার হোসেন বেনু'সহ প্রমুখ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা