বেলাবতে দুই বখাটে কর্তৃক কলেজ ছাত্রী ধর্ষণের চেষ্টা
১০ জুন ২০১৯, ০১:৪৭ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ এএম
নিজস্ব প্রতিবেদক ॥
নরসিংদীর বেলাবতে দুই বখাটে কর্তৃক দ্বাদশ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটেছে। শনিবার (৮ জুন) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার চর উজিলাব ইউনিয়নের চর আমলাব গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় বেলাব থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ওই কলেজ ছাত্রী। বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুদ্দিন ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
ছাত্রীটির পরিবার ও পুলিশ জানায়, কলেজ পড়ুয়া ওই ছাত্রী (২১) শনিবার রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হয়। এসময় পূর্ব থেকে ওৎপেতে থাকা চর আমলাব গ্রামের মজনু মিয়ার ছেলে রাসেল মিয়া (২২) ও সামসুল হকের ছেলে নুরুল ইসলাম (২১) ছাত্রীটির মুখ চেপে ধরে একটি ঝোঁপে নিয়ে যায়। সেখানে দুই বখাটে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়।
এসময় ছাত্রীটি ডাক চিৎকার শুরু করলে দুই বখাটে তাকে শারীরিকভাবে লাঞ্চিত করে পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুজি করে ওই ঝোঁপ থেকে অচেতন অবস্থায় ছাত্রীটিকে উদ্ধার করে তাকে বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় ছাত্রীটি ধর্ষণ চেষ্টা ও অভিযুক্তদের বিবরণ দিলে থানায় অভিযোগ দেয়া হয়।
বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুদ্দিন ভূঁইয়া বলেন, এ ঘটনায় ওই ছাত্রীর পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং মামলা দায়ের করা হচ্ছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা