বেলাবতে ট্রলি চাপায় একজন নিহত
২৩ জুলাই ২০১৯, ০৫:১১ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ পিএম
বেলাব প্রতিনিধি:
নরসিংদীর বেলাবতে বালুবাহী ট্রলির চাকায় পিষ্ট হয়ে নাসির হোসেন (৩৫) নামে একজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৩ জুলাই) সকাল সাড়ে আটটায় উপজেলার পোড়াদিয়া গ্রামে।
নিহত নাসির হোসেন একই উপজেলার সুটুরিয়া গ্রামের মজনু মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নাসির হোসেন বাদশার মোড় নামক স্থান হতে রিকশাভ্যানে করে কাঠাল নিয়ে পোড়াদিয়া বাজারে যাচ্ছিলেন। পথে পোড়াদিয়া বাজারের গ্রামীণ ব্যাংকের নিকট পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রলি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় ঘাতক ট্রলির অপ্রাপ্ত বয়স্ক চালক পালিয়ে যায়।
স্থানীয়রা জানান, বেলাব উপজেলার বিভিন্ন এলাকায় অবাধে চলছে রুটপারমিট ও লাইসেন্সবিহীন এসব ট্রলি। এসব ট্রলির চালকদের অধিকাংশই অপ্রাপ্ত বয়স। তাদের বেপরোয়া ট্রলি চালানোর ফলে প্রায়ই ছোট বড় দূর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটছে অহরহ।
বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফখরুউদ্দীন ভূঁইয়া দুর্ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ট্রলির চালক পলাতক রয়েছে, ট্রলিটি আটক করা হয়েছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর