বেলাবতে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়
২৪ জুন ২০২০, ০৩:৫৮ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ এএম
শেখ আব্দুল জলিল:
নরসিংদীর বেলাব থানায় নতুন যোগদানকারী অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাফায়েত হোসেন পলাশ স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। ওসি মোঃ ফখরুদ্দীন ভুঁইয়ার বদলি হওয়ায় গত ২০ জুন বেলাব থানায় নতুন ওসি হিসেবে যোগদান করেন পলাশ। এর আগে তিনি মাধবদী থানার ওসি (তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন।
মতবিনিময়কালে ওসি মোঃ সাফায়েত হোসেন পলাশ, বেলাব থানাকে মাদকমুক্ত করণসহ আধুনিক থানা হিসেবে গড়ে তুলতে স্থানীয় সাংবাদিকসহ সকলের সহযোগীতা কামনা করেন। তিনি আরো জানান, করোনা পরিস্থিতিতে পুলিশ যে সুনাম অর্জন করেছে তা ধারন করে পুলিশী সেবা ঘরে ঘরে পৌছে দেয়ার মাধ্যমে পুলিশ যে প্রকৃত পক্ষেই জনগণের বন্ধু তা বাস্তবে প্রমাণ করতে চাই। সকলকে করোনা মহামারিতে সরকারের নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলতে অনুরোধ জানিয়ে পুলিশসহ যারা করোনা যুদ্ধে শহীদ হয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনা এবং করোনায় আক্রান্ত সকলের সুস্থতা কামনা করেন ওসি।
এ সময় উপস্থিত ছিলেন বেলাব প্রেসক্লাবের সভাপতি মোশারফ হোসেন নীলু, সাধারণ সম্পাদক আমিনুল হক, সহসভাপতি শেখ আঃ জলিল, সহসভাপতি মকবুল হাসান রজনী, কোষাধ্যক্ষ আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক দুলাল সরকার, সাংবাদিক রোমেল আফ্রাদ ও রমজান আলী জুয়েল।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা