করোনায় কর্মহীন হয়ে পড়া কেউ না খেয়ে থাকবে না: শিল্পমন্ত্রী
২০ জুলাই ২০২০, ০৮:০৫ পিএম | আপডেট: ১৪ নভেম্বর ২০২৬, ০৭:৩২ এএম
বেলাব প্রতিনিধি:
নরসিংদী ৪ (বেলাব-মনোহরদী) এর সাংসদ ও শিল্পমন্ত্রী এডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, যেকোন প্রাকৃতিক দূর্যোগসহ সব ধরনের সমস্যা মোকাবেলায় বর্তমান সরকার সবসময় আপনাদের পাশে আছে। মহামারী করোনা ভাইরাসের প্রার্দুভাবে কর্মহীন হয়ে পড়া দেশের কেউ-ই না খেয়ে থাকবে না।
সোমবার (২০ জুলাই) দুপুরে বেলাব উপজেলা হলরুমে করোনা ভাইরাস (কোভিড-১৯) এর প্রার্দুভাবজনিত পরিস্থিতি ও পবিত্র ঈদুল আযহা উপলক্ষে এক মতবিনিময় সভায় শিল্পমন্ত্রী এসব কথা বলেন।
উক্ত মতবিনিময় সভায় উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এর আগে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে সারা দেশে ১ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণের মাধ্যমে এ কর্মসূচীর উদ্বোধন করেন।
বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা শরমিনের সভাপতিত্বে উক্ত বৃক্ষরোপণ কর্মসূচী ও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ শমসের জামান ভ’ইয়া রিটন, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, বেলাব থানার অফিসার ইনচার্জ (ওসি) সেফায়েত হোসেন পলাশ, সদর ইউনিয়ন চেয়ারম্যান গোলাপ মিয়া প্রমূখ। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী