মাধবদীতে শ্রমিক লীগ নেতার রোগমুক্তি কামনায় দোয়া
০৬ নভেম্বর ২০২০, ০৯:৪৪ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ এএম
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মন্টু ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কে এম আযম খসরু’র রোগমুক্তি কামনা করে নরসিংদীর মাধবদীতে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) বিকালে মাধবদীস্থ সাবেক রেল লাইন সংলগ্ন একটি মাঠে এই অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর কমিশনার আনোয়ার হোসেন।
জাতীয় শ্রমিক লীগ মাধবদী থানা শাখার আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগ নরসিংদী জেলা শাখার আহ্বায়ক মো: আবুল কালাম আজাদ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগ নরসিংদী জেলা শাখার সদস্য সচিব মো: রফিকুল ইসলাম ভূইয়া।
জাতীয় শ্রমিক লীগ মাধবদী থানার শাখার আহ্বায়ক আনিছুর রহমান সোহেল এর সভাপতিত্বে ও সদস্য সচিব সুমন ভূইয়ার সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, নরসিংদী শহর শ্রমিক লীগের সভাপতি পারভেজ খন্দকার অপু, মাধবদী থানা কৃষকলীগের সভাপতি খায়রুল ইসলাম ও সদস্য সচিব সুখ রঞ্জন মল্লিক, মাধবদী শহর কৃষকলীগের আহ্বায়ক মাইনউদ্দিন, মাধবদী শহর তাঁতীলীগের আহ্বায়ক শামস সুমন, মাধবদী শহর শাখা শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সভাপতি রিদওয়ান সরকার সহ দলীয় অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা