মাধবদীতে ৫ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ
২৪ ডিসেম্বর ২০২০, ১১:৫৫ পিএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, ০৯:০৬ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মাধবদীতে বেড়াতে যাওয়ার পথে ৫ম শ্রেণি পড়ুয়া এক মাদ্রাসা ছাত্রীকে অপহরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) রাতে মাধবদী থানায় ৮ জনের বিরুদ্ধে মামলা করেছেন অপহৃত ওই ছাত্রীর মা। এর আগে গত রোববার (২০ ডিসেম্বর) বিকালে মাধবদী থানার চৌঘরিয়া এলাকায় এই অপহরণের ঘটনা ঘটে।
মামলার আসামীরা হলো- চৌঘরিয়া এলাকার নসর উদ্দিনের ছেলে আরিফ মিয়া (২৩), আশিকুর (২১), খোকন (২৫) রুবেল মিয়া (২৪), জমির আলীর ছেলে নসর উদ্দিন (৫০), মিসির আলী (৪৫), নসর উদ্দিনের স্ত্রী রওশন আরা (৪৫) ও গিয়াস উদ্দিনের ছেলে জাকির হোসেন (৪০)।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান এ ঘটনায় মামলা দায়ের করার তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও অপহৃত ছাত্রীর পরিবার জানায়, কাঠালিয়া এলাকার একটি মাদ্রাসার ৫ম শ্রেণির ওই ছাত্রীকে তার বাড়ির আশেপাশে ও মাদ্রাসায় যাওয়া আসার পথে চৌঘরিয়া এলাকার নসর উদ্দিনের ছেলে আরিফ মিয়া (২৩) প্রেমের প্রস্তাব দেয়াসহ কুপ্রস্তাব দিতো। এতে রাজি না হয়ে ওই ছাত্রী ঘটনাটি তার পরিবারকে জানায়। পরে পরিবারের সদস্যরা অভিযুক্ত আরিফকে উত্যক্ত না করতে নিষেধ করেন এবং তার পরিবারকে ঘটনাটি জানান। এতে আরিফ ক্ষিপ্ত হয়ে ওই মাদ্রাসা ছাত্রীকে অপহরণের হুমকি দেয়।
পরে রোববার বিকালে ওই ছাত্রী তার ফুফার সাথে ফুফার বাড়িতে বেড়াতে যাচ্ছিল। এসময় চৌঘরিয়া সড়কের ওপর সিএনজিচালিত অটোরিকশা নিয়ে ওৎপেতে থাকা আরিফ ও চৌঘরিয়া এলাকার তার ৭ সহযোগী ওই ছাত্রীর ফুফাকে মারধর করে ছাত্রীকে সিএনজিতে করে অপহরণ করে নিয়ে যায়। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও খোঁজ না পেয়ে অপহৃত ছাত্রীর মা বাদী হয়ে থানায় মামলা করেন।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান বলেন, মামলা হওয়ার পর তদন্ত সাপেক্ষে পুলিশ আইনগত পদক্ষেপ গ্রহণ করছে। অপহৃত ছাত্রীকে উদ্ধার ও আসামীদের গ্রেফতার করার চেষ্টা চলছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা