পাঁচদোনায় সিনেমা হল থেকে টোকাই যুবকের লাশ উদ্ধার
২৬ ডিসেম্বর ২০২০, ০৩:০৮ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর পাঁচদোনায় বন্ধ থাকা ঝংকার সিনেমা হলের ভেতর থেকে আকাশ (১৮) নামে এক টোকাই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৬ ডিসেম্বর) দুপুরে মাধবদী থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত আকাশ নরসিংদীর রায়পুরা উপজেলার খানাবাড়ি এলাকার আকবর মিয়ার ছেলে। সে গাজীপুরের টঙ্গি এলাকায় বসবাস করে নরসিংদীসহ বিভিন্ন এলাকা থেকে ভাঙ্গারি মালামাল সংগ্রহ করে বিক্রি করতো।
পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানায়, শুক্রবার ট্রেনে উঠে যাবার পর রাতে টঙ্গিতে না পৌঁছায় তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন স্থানে খোঁজাখুজির পর সন্দেহবশত পাঁচদোনা ঝংকার সিনেমা হলের ভেতরে খোঁজ করে আজ দুপুরে তার লাশ দেখতে পায় তার খালাতো বোন অপর টোকাই ফাতেমা বেগম। সিনেমা হলটি বন্ধ থাকা এবং লোকজন না থাকার সুযোগে আকাশ সহ কয়েকজন টোকাই প্রতিনিয়ত ওই সিনেমা হলের পেছন দিক দিয়ে ভেতরে ঢুকে মাদক সেবন করতো বলে জানতো ফাতেমা। সেই সন্দেহ থেকে ফাতেমা সিনেমা হলে তার খোঁজ করে লাশের সন্ধান পায়। শনিবার দুপুরে খবর পেয়ে মাধবদী থানা পুলিশ সিনেমা হলের ভেতর থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান জানান, আকাশকে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। হত্যার কারণ ও জড়িতদের গ্রেফতারে তদন্তে নেমেছে পুলিশ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা