মাধবদীতে বিট পুলিশিং কার্যক্রম ও আলোচনা সভা অনুষ্ঠিত
২৫ ফেব্রুয়ারি ২০২১, ০৫:৪৭ পিএম | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ এএম
নিজস্ব প্রতিবেদক:
‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’এই স্লোগানকে সামনে রেখে নরসিংদী সদর উপজেলার মাধবদীতে বিট পুলিশিং কার্যক্রম ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে মাধবদী থানা পুলিশের আয়োজনে কাঠাঁলিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের ফজুরকান্দী বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে কাঠাঁলিয়া একতা মানবসেবা সংগঠনের কর্মীবৃন্দসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান। আরও বক্তব্য রাখেন, শিক্ষানবিশ সহকারী পুলিশ মেহেদী হাসান, মাধবদী থানার পরিদর্শক (তদন্ত) তানভীর আহমেদ, ইউপি সদস্য মোশাররফ হোসেন প্রমূখ।
কাঠাঁলিয়া ইউপির ৮নং বিট ইনচার্জ মাধবদী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক এর আয়োজনে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, জঙ্গি ও সাইবার ক্রাইমসহ সামাজিক অবক্ষয় প্রতিরোধ ছিল এ সভার উদ্দেশ্য।
এ সময় বক্তারা বলেন, পুলিশ ইচ্ছে করলেই এলাকার পক্ষে মাদকমুক্ত সমাজ গঠন করতে পারবে না। মাদকমুক্ত সমাজ গড়তে হলে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।
পুলিশিং কার্যক্রমকে আধুনিক করতে কাজ করে যাচ্ছে সরকার। সেই লক্ষে পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ‘বিট পুলিশিং’ কার্যক্রম গুরত্বপূর্ণ ভূমিকা রাখছে। মানুষের যে কোন সমস্যায় বিট পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য আহবান জানান পুলিশ কর্মকর্তারা।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা