ঢাকা-সিলেট মহাসড়কে বাস-ট্রাকের সংঘর্ষে তিনজন আহত

২৯ মার্চ ২০২১, ০৬:৩৪ পিএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, ০৭:৪৮ পিএম


ঢাকা-সিলেট মহাসড়কে বাস-ট্রাকের সংঘর্ষে  তিনজন আহত

নিজস্ব প্রতিবেদক:
ঢাকা-সিলেট মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক আহত হয়েছে। সোমবার (২৯ মার্চ) দুপুর ১টার দিকে নরসিংদীর সীমান্তবর্তী এলাকা পুরিন্দাস্থ শিমুলিয়ায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনা নিশ্চিত করেন মাধবদী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক।


স্থানীয়রা জানান, ঢাকাগামী যাত্রীবাহি একটি রয়েল কোচ বেপরোয়াভাবে একটি মিনি বাসকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় বাসের ড্রাইভার শাহিনসহ (৩২), মাসুম (২৮) ও শাহেদ (২২) নামে তিনজন গুরতর আহত হয়। তাদের তিন জনই নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।


ইটাখোলা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) খোকন জানান, দুর্ঘটনার খবর পেয়ে মহাসড়কে টহলরত হাইওয়ে পুলিশ ও মাধবদী থানা পুলিশ দুর্ঘটনাস্থলে যায়। পরে ঢাকা-ব্রাহ্মনবাড়িয়া যাত্রীবাহি রয়েল কোচ (ঢাকা-মোট্রো-ব-১৫-০৪৩০) ও (ঢাকা-মোট্রো-ট-১১-৫৭১০) দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।



এই বিভাগের আরও