নরসিংদীতে ২০ কেজি গাঁজা সহ ০২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
১৩ এপ্রিল ২০২১, ০৯:১৫ পিএম | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব ১১। মঙ্গলবার (১৩ এপ্রিল) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের সদর উপজেলার পাঁচদোনা মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো-ভোলা জেলার বোরহান উদ্দিন থানার বড় মানিকা গ্রামের সিটু তালুতদারের ছেলে মোঃ সফিকুর রহমান (৫৫) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার হাটখোলা এলাকার কামাল উদ্দিনের ছেলে মোঃ জোবায়ের (২৭)।
র্যাব ১১ এর সিপিএসসি নরসিংদী কোম্পানী কমান্ডার, সিনিয়র সহকারী পুলিশ সুপার শাহ মোঃ মশিউর রহমান মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মহাসড়ক দিয়ে একটি নীল রংয়ের পিকআপ যোগে দুই জন মাদক ব্যবসায়ী গাঁজা নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাবে এমন গোপন তথ্য পায় র্যাব। এমন তথ্যের ভিত্তিতে সকাল ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সদর উপজেলার পাঁচদোনা মোড় ট্রাফিক পুলিশ বক্সের সামনে থেকে পিকআপটি আটক করা হয়। পরে ওই গাড়ী থেকে ২০ কেজি গাঁজাসহ দুই জনকে গ্রেফতার করা হয়। এসময় মাদক বিক্রয়ের নগদ ১৯ শত টাকা, ০২টি মোবাইল ফোন ও মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়। এঘটনায় নরসিংদীর মাধবদী থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবত ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে গাঁজা ক্রয় করে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানায় র্যাব।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা