পাঁচদোনায় ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে ৫ জন নিহত, আহত ৯
২০ জুন ২০২১, ০৪:২৮ এএম | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের (হাইয়েস) মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসে থাকা একই পরিবারের নারী ও শিশুসহ ৫ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন মাইক্রোবাসটির আরও ৯ যাত্রী। শনিবার (১৯ জুন) দিবাগত রাত ১২টার দিকে মাধবদী থানার পাঁচদোনা-ঘোড়াশাল সড়কের ভাটপাড়া সাকুরার মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।
এই দুর্ঘটনায় নিহতরা হলেন, মুক্তি আক্তার (৩০) ও তাঁর ছেলে সাদিকুল (৮) এবং রুবি আক্তার (৪০) ও তাঁর মেয়ে রাহিমা (৩) এবং রোকেয়া আক্তার (৫২)।
আহতরা হলেন, সাইমা (১২), ইসরাত জাহান (৮), সামসুন্নাহার (৬০), শারমিন (৩৫), রাজিয়া (৪০), আ: রশিদ (৪০) ও কাজীমুদ্দীন (৫২)। তাদেরকে নরসিংদী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। হতাহতদের বাড়ি ঢাকার সাভার উপজেলার আশুলিয়া থানার জিরাব এলাকায়।
নিহতদের স্বজন, পুলিশ ও স্থানীয়রা জানান, সিলেটে মাজার জিয়ারত শেষে ১৪ জন যাত্রী একটি হাইয়েস মাইক্রোবাসযোগে সাভারের আশুলিয়ার জিরাবো ফিরছিল। মাইক্রোবাসটি নরসিংদীর পাঁচদোনার ভাটপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটির এক পাশ দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই মাইক্রোবাসটির যাত্রী এক নারী ও এক শিশুর মৃত্যু হয়। এসময় স্থানীয়রা মাইক্রোবাসটির আহত যাত্রীদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেয়ার পথে আরও এক শিশু ও ঢাকা মেডিকেলে নেয়ার পথে আরও দুই নারীর মৃত্যু হয়। বাকি আহতদেরকে রাতেই নরসিংদী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ট্রাকটি জব্দ করলেও ট্রাক চালক পালিয়ে গেছে।
নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মো. আসাদুজ্জামান জানান, এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুইজন নিহত হন। এছাড়া নিহত এক শিশুকে মৃত অবস্থায় সদর হাসপাতালে নিয়ে আসা হয়। অন্যান্য আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ঢাকায় নেওয়ার পথে আরও দুই নারীর মৃত্যু হয়েছে।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার ইনামুল হক সাগর জানান, এই দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৫ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে তিনজনের মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে তবে এর চালক পালিয়ে গেছে। আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা