মাধবদীতে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন গ্রেপ্তার
১৮ আগস্ট ২০২১, ০৮:৪১ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মাধবদীতে ডাকাতির প্রস্তুতিকালে আন্তজেলা ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বিকেলে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ইনামুল হক। এর আগে মঙ্গলবার রাতে মাধবদীর একটি নির্মাণাধীন পেট্রোল পাম্পের সামনে থেকে তাদের অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ৫ জন হলেন, নরসিংদীর মাধবদীর ডৌকাদি এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে আবু কালাম ওরফে উজ্জ্বল ও মৃত জমির আলীর ছেলে ইউনুছ আলী ওরফে গাছুয়া, নরসিংদী শহরের ব্রাহ্মনপাড়া এলাকার মৃত বাদল মিস্ত্রীর ছেলে হালিম ওরফে হাইল্যা এবং নারায়ণগঞ্জের আড়াইহাজারের বগাদি এলাকার শামসুল হকের ছেলে মোঃ ইকবাল ও বালিয়াপাড়া এলাকার মোহাম্মদ আলীর ছেলে জাকির হোসেন।
সংবাদ সম্মেলন জানানো হয়, মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাধবদীর মহিষাশুড়া ইউনিয়নের কোতালিরচর এলাকায় অভিযান চালানো হয়। সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহেদ আহমেদ ও মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান এতে নেতৃত্ব দেন। রাত দেড়টার দিকে ওই এলাকার একটি নির্মাণাধীন পেট্রোল পাম্পের সামনে থেকে পাঁচজনকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে, এক রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল, একটি লোহার ছুড়ি, একটি স্টিলের হাতলযুক্ত কিরিচ, একটি লোহার শাবল ও একটি রাম দা।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ইনামুল হক জানান, আসামীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে মাধবদী থানায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে মামলা করা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা