মাধবদীতে আসামীদের পরিবারের সাথে এসপির সভা
০৫ সেপ্টেম্বর ২০২১, ০৮:১৯ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ এএম
মাধবদী প্রতিনিধি:
নরসিংদীর মাধবদীতে বিভিন্ন মামলার আসামীদের পরিবারের সদস্য সাথে সচেতনতামূলক আলোচনা সভা করেছেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম। রোববার বিকালে মেহেরপাড়া ইউনিয়ন পরিষদে ৭নং বিট পুলিশের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
এতে মেহেরপাড়া ইউনিয়ন এলাকার বিভিন্ন ধরনের ২৪টি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামীদের পরিবারের সদস্য, আত্মীয় স্বজন ও এলাকাবাসী অংশগ্রহণ করেন। মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, নারী নির্যাতন, ইভটিজিং, বাল্য বিবাহ, সাইবার ক্রাইমমুক্ত সমাজ গড়ার লক্ষে জনসচেতনতা তৈরির জন্য এই সভা করে বিট পুলিশ। এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম।
এসময় উপস্থিত আসামীদের পরিবারের সদস্যদের উদ্দেশ্যে পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম বলেন,আপনারা মামলার আসামীদের উপস্থিত করে আইনের হাতে তুলে দেন। আমরা আপনাদের জন্য সর্বাত্মক সহযোগিতা করবো।
এসময় নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এনামুল হক সাগর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহেদ আহমেদ, মাধবদী থানার ওসি মোঃ সৈয়দুজ্জামান, মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহবুবুল হাসান, মাধবদী থানা বিট পুলিশের সভাপতি মোঃ জাকির হোসেন ভুইয়া, মেহেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মকবুল হোসেন, ব্যবসায়ী মোঃ আয়েব আলীসহ এলাকার নেতৃস্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা