আমদিয়া ইউনিয়নে পুলিশের জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
০৬ সেপ্টেম্বর ২০২১, ০৯:২২ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ এএম
মুহাম্মদ মুছা মিয়া:
নরসিংদীর মাধবদী থানার আমদিয়া ইউনিয়নে জনসচেতনতামূলক সভা করেছে পুলিশ। সোমবার বিকাল ৫টায় আমদিয়া ইউনিয়ন পরিষদ মাঠে ৮নং বিট পুলিশের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়েছে।
মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, নারী নির্যাতন, ইভটিজিং, বাল্য বিবাহ, সাইবার ক্রাইমমুক্ত সমাজ গড়ার লক্ষ্য জনসচেতনতা তৈরিতে এই সভা করা হয়। সভায় উপস্থিত ইউনিয়নের ৯৬টি গ্রেপ্তারি পরোয়ানাভূক্ত ৬০ জন আসামীর পরিবারের সদস্য ও আত্মীয় স্বজনদের সাথে আলোচনা করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান বলেন, যে দেশের জনগণ আইনের প্রতি শ্রদ্ধাশীল, সে দেশ ততো বেশি উন্নত। উন্নত দেশে কারো নামে মামলা হলে পুলিশ তাকে একটি নোটিশ পাঠায়। নোটিশ পেয়ে থানায় উপস্থিত হয়। আর আমাদের দেশে পুলিশ মামলা হওয়ার পর আসামীর পিছনে দৌঁড়ায়। গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামীদের আইনের হাতে তুলে দেয়ার জন্য উপস্থিত পরিবারের সদস্য ও স্বজনদের প্রতি আহবান জানান তিনি।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহেদ আহমেদ, সিনিয়র সহকারী পুলিশ সুপার রেজাউল করিম, মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সৈয়দুজ্জামান, আমদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নাজিম উদ্দীন ভূইয়া রিপন প্রমূখ।
এসময় আরও উপস্থিত ছিলেন আমদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ আসাবুদ্দিন, আমদিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, আমদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সোহেল আহমেদসহ এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা