মেহেরপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত
২৭ সেপ্টেম্বর ২০২১, ০৩:০৮ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০১:০২ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় মাধবদী থানার চৈতাব এলাকায় এই সম্মেলন করা হয়।
সম্মেলনে আলোচনা শেষে ২য় অধিবেশনে মেহেরপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুল হালিম খাঁনকে আবারও সভাপতি ও সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুল হাসানকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়। পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
এর আগে সম্মেলনের ১ম অধিবেশন বিকাল ৩টায় শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-২ (পলাশ) আসনের সংসদ সদস্য ডাঃ আনোয়ারুল আশরাফ খাঁন (দিলীপ)। মেহেরপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহবুবুল হাসানের সঞ্চালনায় সম্মেলনে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামীলীগের মোঃ আব্দুল হালিম খাঁন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামলীগের ভারপ্রাপ্ত সভাপতি জিএম তালেব হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পীরজাদা কাজী মোহাম্মদ আলী, ড্রীম হলিডে পার্কের ব্যবস্থাপনা পরিচালক প্রবীর কুমার সাহা, পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, ঘোড়াশাল পৌরসভার মেয়র মোঃ শরিফুল হক প্রমূখ।
সম্মেলন উদ্বোধন করেন মাধবদী থানা আওয়ামীলীগের আহ্বায়ক মোঃ সিরাজুল ইসলাম, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাধবদী থানা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক পবিত্র রঞ্জন দাস মহাদেব, বিশেষ বক্তা ছিলেন মাধবদী থানা আওয়ামীলীগের যুগ্ম-আহ্বায়ক মোঃ জাকির হোসেন গান্ধী।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি