আমদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত
২৯ সেপ্টেম্বর ২০২১, ০৫:০৫ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ এএম
মাধবদী প্রতিনিধি:
নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার আমদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় বুনাইদ বাবু মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ইউনিয়ন আওয়ামী লীগের বেশকিছু সংখ্যক নেতাকর্মীকে না জানিয়ে অনিয়মতান্ত্রিকভাবে এই সম্মেলন করায় তারা এতে অংশ নেননি।
সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন ভূইয়া রিপনকে সভাপতি ও সাদেকুর রহমান লিটনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
এর আগে সম্মেলনের ১ম অধিবেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রক্তব্য রাখেন নরসিংদী-২ পলাশের সংসদ সদস্য ডাঃ আনোয়ারুল আশরাফ খাঁন (দিলীপ)। আমদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আসাবুদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জিএম তালেব হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ আলী, পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, ঘোড়াশাল পৌরসভার মেয়র মোঃ শরিফুল হক প্রমুখ।
সম্মেলন উদ্বোধন করেন মাধবদী থানা আওয়ামীলীগের আহ্বায়ক মোঃ সিরাজুল ইসলাম, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাধবদী থানা আওয়ামীলীগের যুগ্ম-আহ্বায়ক পবিত্র রঞ্জন দাস মহাদেব, বিশেষ বক্তা ছিলেন মাধবদী থানা আওয়ামীলীগের যুগ্ম-আহ্বায়ক মোঃ জাকির হোসেন গান্ধী।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন, পাঁচদোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মিজানুর রহমান, মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেহেরপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুল হাসান, ডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ সাবের হোসেন, আমদিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ মামুন মিয়া প্রমুখ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা