মেহেরপাড়ায় ইউপি নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা
৩১ অক্টোবর ২০২১, ০১:০৩ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ এএম
মুহাম্মদ মুছা মিয়া:
আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য নরসিংদীর মেহেরপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ অক্টোবর) বিকাল থেকে রাত পর্যন্ত ভগীরথপুর শাহী ঈদগাহ মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেহেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুল হাসান। ইউনিয়নের জনগণের ব্যানারে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মেহেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও নরসিংদী জেলা পরিষদের সদস্য মোঃ আব্দুল হালিম খান।
বক্তব্য রাখেন সমাজ সেবক মোঃ আয়েব আলী, মেহেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ মতিউর রহমান মতি, সহ-সভাপতি মোঃ মকবুল হোসেন, মনিরুল ইসলাম মিলন, মেহেরপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ কামাল হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সিহাব রাহাদ, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরু, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ শরিফ প্রমুখ।
সভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহবুবুল হাসান তার বক্তব্যে বলেন, দল আমাকে নৌকা প্রতিক দেয়নি। আমি দল ও ইউনিয়নের উন্নয়নে দিনরাত কাজ করেছি। ইউনিয়ন, থানা, জেলা আওয়ামী লীগ আমাকে নৌকা প্রতিকের প্রার্থী নির্ধারণ করে কেন্দ্রে নাম পাঠিয়েছেন। অথচ আমাকে নৌকা প্রতিক না দিয়ে, যে কোনোদিন দল করেনি তাকে দিয়েছে। এটা আমার সাথে অবিচার করা হয়েছে। এসময় তিনি কান্নায় ভেঙে পড়েন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা