মাধবদীতে ইজিবাইক চালক কিশোরের মরদেহ উদ্ধার
০২ ডিসেম্বর ২০২১, ০৮:১৩ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মাধবদীতে ইজিবাইক নিয়ে বের হয়ে নিখোঁজের একদিন পর অন্তর মিয়া (১২) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) বিকালে মাধবদী থানার খিলগাঁও গ্রামের দরগাহ বাড়ি সংলগ্ন একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে বুধবার রাত থেকে ইজিবাইক ও তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। নিহত অন্তর ওই গ্রামের মোঃ কামাল হোসেনের ছেলে।
নিহতের পরিবার, পুলিশ ও স্থানীয়রা জানান, ইজিবাইক চালানোর জন্য বুধবার সকালে বাড়ি থেকে বের হয় অন্তর মিয়া। দিনের বেলায় ও রাত ৮টা পর্যন্ত তাকে ইজিবাইক চালাতে দেখেন স্থানীয়রা। পরে বুধবার রাতে সে আর বাড়ি ফিরেনি। বিভিন্ন স্থানে ইজিবাইক ও তাকে খোঁজাখুজির পর না পেয়ে বৃহস্পতিবার সকালে মাধবদী থানায় সাধারণ ডায়েরি করেন পরিবার।
বৃহস্পতিবার বিকালে গ্রামের পাশে দরগাহ বাড়ি সংলগ্ন বালাপুরগামী সড়কের পাশের ডোবায় লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পরিবারের লোকজন গিয়ে অন্তরের লাশ শনাক্ত করে বাড়িতে নিয়ে যায়। খবর পেয়ে মাধবদী থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনী পদক্ষেপ নেয়া হচ্ছে। ধারনা করা হচ্ছে হত্যা করে ইজিবাইক ছিনতাই করা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা