মাধবদীতে এক পরিবারের ৫ জনের ইসলাম ধর্ম গ্রহণ
০৯ ডিসেম্বর ২০২১, ০৬:৪৪ পিএম | আপডেট: ০৪ নভেম্বর ২০২৬, ১২:১২ পিএম
মুহাম্মদ মুছা মিয়া:
নরসিংদী সদর উপজেলার মাধবদী পৌর এলাকার কোতালীরচর (মেন্ডাতলা) মহল্লায় এক পরিবারের ৫ জন হিন্দু থেকে পবিত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।
খোঁজ নিয়ে জানা যায়, কোতালীরচর মহল্লার মরহুম সাজু খলিফার ভাড়াটিয়া হান্নান নামে এক ব্যক্তির কুমিল্লার দেবিদ্বার এলাকার সুভাষ সুত্রধরের স্ত্রী আরতী রানীর সাথে বহুদিন পূর্বে পরিচয় ঘটে। তারপর থেকে তাদের দুইজনের মধ্যে নিয়মিত যোগাযোগ হতো। আঃ হান্নানের স্ত্রী ও আরতী রানীর স্বামী পূর্ব থেকেই সাংসারিকভাবে বিচ্ছিন্ন ছিল। ফলে আরতী রানী ৪ বছর আগে মুসলিম হয়ে আঃ হান্নানকে বিয়ে করেন। বর্তমানে আরতী রানীর নাম আয়েশা বেগম। বিয়ের পর থেকেই তারা মাধবদীর সাজু খলিফার বাড়িতে ঘর ভাড়া নিয়ে বসবাস করছেন। আয়েশার পূর্বের স্বামীর ঘরে দুই কন্যা সন্তান ও ১ পুত্র সন্তান ছিল। কিছুদিন পর তার ছোট বোন বারতী সূত্রধর ইসলাম ধর্ম গ্রহণ করে বিদেশ চলে যায়, বর্তমান তার নাম আসমা বেগম। এদিকে গত ২২ নভেম্বর আয়েশার মেয়ে জুমা সূত্রধর নতুন নাম ফাতেমা আক্তার (১৫), পুত্র অর্জন সুত্রধর নতুন নাম খলিলউদ্দীন, আয়েশার দেবরের মেয়ে রিমা (১৪), নতুন নাম তাছলিমা ইসলাম গ্রহণ করেন। জুমা ও রিমা ২২ সালের এস.এস সি পরীক্ষার্থী ছিল। সবার সহযোগিতা পেলে তারা লেখাপড়া করতে চায়।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি