মাধবদীতে সেরা রাঁধুনি প্রতিযোগিতা অনুষ্ঠিত
০৭ জানুয়ারি ২০২২, ০৭:২৯ পিএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, ০৭:০৪ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মাধবদীতে ‘‘সেরা রেসিপি নরসিংদীর তাজ ২০২২’’ নামে সেরা রাঁধুনি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার শাম্মীস্ কিচেনের ২য় বর্ষপূর্তি উপলক্ষে মাধবদীর পৌর শহরের ক্যাপ্টেন লাউঞ্জে দিনব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চুড়ান্ত ৯জন প্রতিযোগীর মধ্যে বিজয়ী হয়েছেন তিনজন। এদের মধ্যে প্রথম হয়েছেন ফামিয়া জাহান, দ্বিতীয় হয়েছেন অনিতা শেখ ও তৃতীয় হয়েছেন রিনা রহমান।
সম্প্রতি এশিয়ান টেলিভিশনে অনুষ্ঠিত রান্না বিষয়ক রিয়েলিটি শো “শেফ প্রিমিয়িার লীগ-২০২১” এর বিজয়ী মাধবদীর শাম্মীস্ কিচেনের সিইও ফারজানা তাবাসসুম শাম্মী,র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জনপ্রিয় ইউটিউবার ও মাইটিভির পরিচালক তৌহিদ আফ্রিদি।
মাধবদী থানা প্রেসক্লাবের সভাপতি মো. আল-আমিন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ইন্টারন্যাশনাল কর্পোরেট এক্সিকিউটিভ শেফ মাস্টার শেফ ড্যানিয়েল সি গোমেজ, সুনিপুন কুকিং একাডেমির সিইও তানিয়া শারমীন, আন্তর্জাতিক রন্ধন সম্পর্কীয় ইনস্টিটিউট এর এক্সিকিউটিভ শেফ রাজু ইভান গোমেজ, রন্ধনশিল্পী রুমানা রহমান, ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের পুষ্টিবিদ তাসনিম আশিক, পানকৌড়ি কিচেনের স্বত্তাধিকারী ও ফুড ইনস্ট্রাক্টর পারভীন আক্তার পান্না, আইসিআই ইন্টারন্যাশনাল রন্ধন সম্পর্কীয় ইনস্টিটিউটের রন্ধন বিশেষজ্ঞ হাসিনা আনসার ও ই.ও.এন গ্রুপের এক্সিকিউটিভ শেফ মো. আনোয়ার।
অনুষ্ঠানে ৯জন প্রতিযোগি তাদের রান্না করা খাবার অতিথি শেফদের সামনে পরিবেশন করেন। বিচারকরা প্রতিযোগিদের খাবারের স্বাদ ও পরিবেশনের উপর বিচার করে তিন জনকে বিজয়ী ঘোষণা করেন। বিজয়ীদেরকে গোল্ড ক্রাউন ও আর্থিক পুরস্কার প্রদান করা হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা