নরসিংদীতে বিদেশী পিস্তল ও গুলিসহ একজন গ্রেপ্তার
১৯ জানুয়ারি ২০২২, ০৪:০২ পিএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে একটি বিদেশী পিস্তল ও ৭ রাউন্ড গুলিভর্তি ম্যাগজিনসহ শাহাদাত হোসেন নামে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব ১১। মঙ্গলবার দিবাগত রাত পৌনে ২টার সময় মাধবদী থানার কান্দাইল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত শাহাদাত হোসেন (২৬) মাধবদী থানার কান্দাইল এলাকার ওসমান মিয়ার ছেলে।
র্যাব ১১ সিপিএসসি নরসিংদীর ক্যাম্প কমান্ডার তৌহিদুল মবিন খান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, নরসিংদী ও আশেপাশের এলাকার চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী শাহাদাত হোসেন দীর্ঘদিন আইন প্রয়োগকারী সংস্থার ধরা ছোয়ার বাইরে ছিল। সে বিভিন্ন স্থানে অস্ত্র প্রদর্শন করে আধিপত্য বিস্তারের চেষ্টা করতো। তার বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা চলমান রয়েছে। তাকে গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য দীর্ঘদিন গোয়েন্দা নজরদারি করা হয়। পরে তার অবস্থান নিশ্চিত হয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার দখল থেকে ০১টি বিদেশী পিস্তল, ০১ টি ম্যাগাজিন, ০৭ রাউন্ড গুলি, ০১টি মোবাইল উদ্ধার করা হয়।
এ ঘটনায় থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা