মাধবদীতে মাদকাসক্ত স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
০৯ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৩০ পিএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মাধবদীতে মাদকাসক্ত স্বামীর হাতে স্ত্রী নিহত হয়েছে। বুধবার (০৯ ফেব্রেুয়ারী) সকালে মাধবদী থানার মহিষাশুরা এলাকার একটি ইটভাটা থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত আছিয়া আক্তার (২৮) বালুসাইর গ্রামের শওকত আলীর মেয়ে ও একই এলাকার ফজর আলী ফজুর স্ত্রী। নিহত ওই গৃহবধুর ১টি কন্যা এবং ২টি পুত্র সন্তান রয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী ফজর আলী পলাতক রয়েছেন।
এলাকাবাসী ও পুলিশ জানায়, মাদকাসক্ত ফজর আলী ফজুর সাথে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিলো। মাদক এবং জুয়ার টাকার জন্য প্রতিনিয়তই স্ত্রীকে মারধোর করতো ফজর আলী। গতকাল মঙ্গলবার রাতে ঝগড়ার এক পার্যায়ে তাকে বাড়ীর পার্শবর্তী একটি ইটভাটায় নিয়ে রড এবং ইটদিয়ে মাথা থেতলে হত্যা করে পালিয়ে যায় স্বামী ফজর আলী।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান জানান, স্বামী মাদকাসক্ত হওয়ায় পারিবারিক ঝগড়া-বিবাদ ছিলো। মাদকের টাকার জন্য প্রায়ই স্ত্রীকে মারধোর করতো বলেও জানতে পেরেছি। গতকাল রাতে ঝগড়ার এক পর্যায়ে স্ত্রীর মাথায় ইট এবং লোহার রড দিয়ে থেতলিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। হত্যাকান্ডে সম্পৃক্ততার প্রাথমিক প্রমানও মিলেছে স্বামীর বিরুদ্ধে, তাকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা