মাধবদীর শাম্মী ভারতের মাস্টারশেফ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন
২৬ ফেব্রুয়ারি ২০২২, ০৪:১৫ পিএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, ০৫:৪৮ পিএম
নিজস্ব প্রতিবেদক:
ইন্ডিয়া রয়েল বেঙ্গল মাস্টারশেফ অর্গানাইজেশন এর ইন্টারন্যাশনাল রেসিপি কনটেস্টে অংশগ্রহণ করে প্রথম স্থান অর্জন করেছেন নরসিংদীর মাধবদীর সন্তান শেফ ফারজানা তাবাসসুম শাম্মী।
গত ২৪ ফেব্রুয়ারী ইন্ডিয়ার কোলকাতায় অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ৭ টি দেশের প্রতিযোগীর মধ্যে নিজ প্রতিভায় প্রথম স্থান অর্জন করেন নরসিংদীর শাম্মী'স কিচেনের কর্ণধার ফারজানা তাবাসসুম শাম্মী বাংলাদেশের মুখ উজ্জ্বল করেন। অনুষ্ঠানে বাংলাদেশসহ ফ্রান্স, রাশিয়া, শ্রীলঙ্কা, পাকিস্তান, নেপালও ভূটানের মোট ৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। এদের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেন ফ্রান্সের ডমিনিক ফিউক্স ও তৃতীয় স্থান অর্জন করেন নেপালের রমেশ কার্কি।
বর্নিল আয়োজনের এ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী শাম্মীকে "মাস্টারশেফ ইন্ডিয়া" হিসেবে ঘোষণা করে তাকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে ভারতের বাইরের বিচারক হিসেবে উপস্থিত ছিলেন রাশিয়ার বিখ্যাত রন্ধন শিল্পী এলেনা রোদিনা ও বাংলাদেশের শাহিদা ইয়াসমিন। এছাড়াও অনুষ্ঠানে বিচারক উপস্থিত ছিলেন ইন্ডিয়া রয়েল বেঙ্গল মাস্টার শেফ অর্গানাইজেশন ইন্টারন্যাশনাল এর চেয়ারম্যান ওয়ার্ল্ড মাস্টারশেফ সিলভেস্টার রোজারিও, অর্গানাইজেশনের সভাপতি মাস্টারশেফ প্রীতম সরকার ও সাধারণ সম্পাদক সাই কুমার শর্মা।
ফারজানা তাবাসসুম শাম্মী রন্ধন শিল্পী হিসেবে ইতোমধ্যে বাংলাদেশে বেশ সুনাম কুড়িয়েছেন। তিনি সম্প্রতি বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এশিয়ান টিভি আয়োজিত সেরা রাঁধুনি প্রতিযোগিতায়ও অংশগ্রহণ করে প্রথম স্থান অর্জন করেন। শাম্মীর বাড়ি নরসিংদী জেলার মাধবদী পৌর শহরের ছোট মাধবদীতে। তিনি মাধবদী পৌরসভার সাবেক প্রশাসক ও বাংলাদেশ আওয়ামী তাঁতী লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার শওকত আলী ও রাশিদা বেগমের মেয়ে।
মাস্টারশেফ সিলভেস্টার রোজারিও বিজয়ী হিসেবে বাংলাদেশের মেয়ে শাম্মীর ভূয়সী প্রশংসা করে তাকেসহ বাংলাদেশের সবাইকে অভিনন্দন জানান। সেইসাথে ভবিষ্যতে বাংলাদেশেও ইন্টারন্যাশনাল মাস্টার শেফ প্রতিযোগিতা আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা