মাধবদীতে দুর্ঘটনা কবলিত গণস্বাস্থ্য কেন্দ্রের ত্রাণবাহী পিকআপ ভ্যান
২৩ মে ২০২২, ০৪:৩৬ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে দুর্ঘটনার শিকার হয়েছে গণস্বাস্থ্য কেন্দ্রের ত্রাণবাহী পিকআপ ভ্যান। সোমবার (২৩ মে) সকাল আটটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সদর উপজেলার মাধবদীতে এই দুর্ঘটনা ঘটে।
এসময় গাড়িতে থাকা চালক ও তার এক সহকারী আহত হয়েছেন। আহত দুজন হলো, পিকআপ ভ্যানটির চালক মো. সেলিম মিয়া (২৮) ও তার সহকারী নজরুল ইসলাম। এরমধ্যে মো. সেলিমের অবস্থা গুরুতর।
দুর্ঘটনার সময় গাড়িতে থাকা নজরুল ইসলাম জানান , তারা সিলেটে বন্যার্তদের জন্য শুকনো খাবার ও অন্যান্য ত্রাণ নিয়ে যাচ্ছিলেন। গাড়িটি ঢাকা-সিলেট মহাসড়ক ধরে মাধবদীতে পৌঁছালে বিপরিত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় গুরুতর আহত হয় পিকআপ ভ্যানের চালক সেলিম এবং তার সহকারী নজরুল। ঘটনার পর তাদেরকে উদ্ধার কর নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। সেখানে নজরুল ইসলামকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয় এবং চালক সেলিম মিয়াকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজধানীতে প্রেরণ করা হয়।
এদিকে দুর্ঘটনার পরই গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরি তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে একটি পোস্ট করে আহতদের জন্য সাহায্য চেয়েছেন।
ইটাখোলা হাইওয়ে পুলিশের পুলিশ পরিদর্শক (ইনচার্জ) নূর হায়দার তালুকদার জানান, বাস এবং পিকআপভ্যান দুটি আটক হয়েছে। কেউ নিহত হয়নি ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

এই বিভাগের আরও