পাঁচদোনায় পরিবহনে চাঁদাবাজির সময় ০৬ জন গ্রেপ্তার
০৮ আগস্ট ২০২২, ১০:১৫ এএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ১২:২১ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মাধবদীতে পরিবহনে চাঁদাবাজির অভিযোগে ০৬ জনকে গ্রেপ্তার করেছে র্যাব ১১। রবিবার বিকালে মাধবদী থানার পাঁচদোনা মোড় ঝংকার সিনেমা হল এর সামনের সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- মাধবদী থানার আশমান্দিরচর এলাকার মৃত ছাত্তারের ছেলে মোঃ বরকত (৩০), সাহেব আলীর ছেলে জুয়েল (২২), মৃত শরাফত আলীর ছেলে মোঃ আমির হোসেন (২২), ভাটপাড়া এলাকার ফজলুল হকের ছেলে মোঃ পারভেজ (২৩), মৃত ইদ্রিস মিয়ার ছেলে কামাল মিয়া (৩৫) ও নলুয়া গ্রামের ফজলুল হকের ছেলে আর্জু মিয়া (৩২)।
র্যাব ১১ এর নরসিংদী ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মোঃ শামীম হোসেন জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে মাধবদী থানা এলাকা হতে বিভিন্ন ধরনের গাড়ী চালকদেরকে আঘাত এবং ক্ষয়ক্ষতি ও ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছে। এমন তথ্য পেয়ে গোয়েন্দা নজরদারীর মাধ্যমে আসামীদের অবস্থান নিশ্চিত হয়ে চাঁদা আদায়ের সময় তাদেরকে হাতে নাতে গ্রেপ্তার করে র্যাব-১১। এসময় তাদের কাছ থেকে চাঁদা আদায়ের নগদ ৬ হাজার ২০০ টাকা, ০৬টি মোবাইল ও ১০টি সীমকার্ড উদ্ধার করা হয়। এ ঘটনায় মাধবদী থানায় মামলা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি