মাধবদীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৭ জন আটক
২৭ আগস্ট ২০২২, ০৬:২০ পিএম | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মাধবদীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৭ জনকে আটক করেছে পুলিশ। শনিবার বিকালে এই তথ্য জানায় জেলা গোয়েন্দা পুলিশ। এর আগে শনিবার ভোরে নরসিংদী-মদনগঞ্জ আঞ্চলিক সড়কের পাশ হতে তাদেরকে আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে একটি রিভলবার, তিন রাউন্ড গুলি, একটি চাইনিজ কুড়াল ও দুইটি চাপাতি উদ্ধার করা হয়।
আটককৃতরা হলো, মাধবদী এলাকার মোঃ মোখলেছ মিয়া (২৫), মোঃ সাদ্দাম হোসেন (২২), মোঃ রফিকুল ইসলাম (২৮), মোঃ জাকির হোসেন (৩০), মোঃ মনির হোসেন(৩৫), হাবিবুর রহমান সায়েম (২৫) ও মোঃ ইউনুছ মিয়া (২৩)।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার জানান, মাধবদী থেকে মদনপুরগামী সড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে একদল ডাকাত এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গোয়েন্দা পুলিশ। এসময় ৭ জনকে আটক করা হয় এবং তাদের দখল থেকে অস্ত্র, গুলি ও চাপাতি উদ্ধার করা হয়। আটককৃতরা আন্তজেলা ডাকাত দলের সদস্য। এই ঘটনায় মাধবদী থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে। তাদের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা