মাধবদীতে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার
২০ সেপ্টেম্বর ২০২২, ০৭:৪৪ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ১২:২১ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে আন্তঃজেলা ডাকাত দলের ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের দখল থেকে অস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে এই তথ্য জানিয়েছেন জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাসার।
এর আগে সোমবার দিবাগত রাতে ডিবি ও থানা পুলিশের যৌথ অভিযানে মাধবদী থানার চৌয়া এলাকার একটি কালভার্টের উপর হতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- নরসিংদী জেলার মাধবদী থানার সাগরদী এলাকার মোঃ ইব্রাহীম (৪০), ডৌকাদি এলাকার মোঃ ইউনুস (৩৫), বালাপুর এলাকার মোঃ আইয়ুব (২৫), বিরামপুর এলাকার মোঃ শাহীন (৩৭), সাগরদী এলাকার শফিকুল ইসলাম বাদল (৪০), নরসিংদী সদর থানার বানিয়াছল এলাকার মোঃ রুবেল (২৩), নারায়ণগঞ্জের আড়াইহাজারের শালমদী এলাকার মোঃ শাহীন (২৩) ও যশোর জেলার যশোর কতোয়ালী থানার সাজেআলী এলাকার মোঃ জাহাঙ্গীর (৪০)।
ডিবির ওসি মোহাম্মদ আবুল বাসার জানান, ডাকাতির প্রস্তুতির গোপন তথ্য পেয়ে রাত দেড়টার দিকে চৌয়া এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি ও থানা পুলিশ। এসময় চৌয়ার একটি প্রজেক্ট সংলগ্ন কালভার্টের উপর হতে আন্তঃজেলা ডাকাত দলের ৮ সদস্যকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের দখল থেকে ১ পিস্তল, ১টি ম্যাগজিন, ২ রাউন্ড গুলি, ১টি চাপাতি, ১টি কাটার, ২টি রামদা, ১টি লোহার পাইপ, ১টি লোহার পাত ও ডাকাতির কাজে ব্যবহৃত ১টি পিকআপ গাড়ী জব্দ করা হয়। পরস্পর সহযোগীতায় মাধবদী থানা এলাকায় ডাকাতির উদ্দেশ্য ঘটনাস্থলে অস্ত্র-গুলি ও দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে একত্রিত হয়েছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে গ্রেপ্তারকৃতরা। এই ঘটনায় মাধবদী থানায় পৃথক মামলা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি