মাধবদীতে কমিউনিটি পুলিশিং ডে পালন
২৯ অক্টোবর ২০২২, ০১:৫২ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ১২:২১ পিএম
মুহাম্মদ মুছা মিয়া:
নরসিংদীর মাধবদীতে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছর অক্টোবর মাসের শেষ শনিবার ‘কমিউনিটি পুলিশিং ডে’ পালন করা হয়। প্রতি বছরের মতো এবারও মাধবদীতে ‘কমিউনিটি পুলিশিং ডে-২০২২’পালন করা হয়।
সমাজে বিভিন্ন ধরনের অপরাধের প্রতিকার ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া, জনগণকে সচেতন করা, আইনি সহায়তা দেওয়া এবং পুলিশ ও জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি করতে কাজ করে যাচ্ছে কমিউনিটি পুলিশ।
শনিবার (২৯ অক্টোবর) সকাল ১০টা ৩০ মিনিটে মাধবদী থানার আয়োজনে মাধবদী এসপি ইনস্টিটিউশনের মাঠ থেকে র্যালী বের হয়ে মাধবদী পৌরসভা, বড় মসজিদ রোড, চাউলপট্টি রোড, স্কুল মার্কেট রোড হয়ে আবারো মাধবদী পৌরসভায় গিয়ে শেষ হয়। র্যালী শেষে মাধবদী পৌরসভা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রকিবুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবদী পৌরসভার মেয়র মোঃ মোশাররফ হোসেন প্রধান মানিক।
বিশষে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি পুলিশিং মাধবদী থানার সভাপতি মোঃ জাকির হোসেন ভূঁইয়া, সাধারণ সম্পাদক বেনজির আহমেদ, পাইকারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাসেম, আমদিয়া ইউনিয়ন পরিষেদের চেয়ারম্যান ইবনে রহিজ মিঠু, নুরালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খাদেমুল ইসলাম ফয়সাল, মহিষাশুড়া ইউনিয়ন পরিষেদের চেয়ারম্যান ডা: এনামুল হক শাহীন, মাধবদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হোসেন আলী, কাঠালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিনা আক্তার, মাধবদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তারিকুল ইসলাম, পুলিশ পরিদর্শক (অপারেশন) মোঃ জসিম প্রমুখ।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি