মাধবদীতে আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ, ১ লাখ টাকা জরিমানা
১০ ডিসেম্বর ২০২২, ০৬:৫৪ পিএম | আপডেট: ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ পিএম
মুহাম্মদ মুছা মিয়া:
নরসিংদীর মাধবদী বাসস্ট্যান্ড সংলগ্ণ নিউ ঝিনুক নামের একটি আবাসিক হোটেলকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। শুক্রবার রাত ৯টায় নরসিংদী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান কাউছারের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালতে এই জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান কাউছার জানান, নিউ ঝিনুক নামের আবাসিক হোটেলটির লাইসেন্সসহ সরকারি শর্ত অনুযায়ী অন্যান্য কাগজপত্র না থাকায় এবং হোটেলটিতে অসামাজিক কার্যকলাপ করার দায়ে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
স্থানীয়রা জানান, মাধবদী পৌর শহরের কয়েকটি আবাসিক হোটেলে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ চলে আসছিল। ব্যবসায়িক প্রয়োজনে বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ীরা শিল্পশহর মাধবদীতে আসেন। ব্যবসায়ীদের থাকার সুবিধার্থে এখানে জেলা প্রশাসন বেশ কয়েকটি আবাসিক হোটেলের অনুমতি দিলেও কয়েকটি আবাসিক হোটেলে অবাধে দেহ ব্যবসা পরিচালনা করা হয়। এতে দূর থেকে এসব আবাসিক হোটেলে উঠে বিব্রতকর অবস্থায় পড়েন ব্যবসায়ীরা। সন্ত্রাসী ও মাদকসেবীদের আখড়া হওয়ায় এসব হোটেল হয়ে উঠেছে অনিরাপদ।
বিভিন্ন সময় স্থানীয় প্রশাসন অভিযান পরিচালনা করে হাতেনাতে অসামাজিক কর্যকলাপের প্রমাণ পাওয়ার পরও পুনরায় হোটেলগুলো পরিচালনা অব্যাহত থাকে। কয়েকবার আবাসিক হোটেলগুলোকে নানা অভিযোগের ভিত্তিতে বন্ধ করা হলেও আবারও এসব আবাসিক হোটেল চালু হয়ে যায়। এতে স্থানীয় তরুণ সমাজ বিপথগামী হয়ে পড়ছে। নষ্ট হচ্ছে শিল্পশহর মাধবদীর সুনাম ও সামাজিকতা।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি