মেহেরপাড়ায় মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সম্মেলন অনুষ্ঠিত
১০ ডিসেম্বর ২০২২, ০৭:১৪ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ১২:২১ পিএম
মাধবদী প্রতিনিধি:
নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মেহেরপাড়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আয়োজনে শনিবার বেলা ১১টায় নিজস্ব কার্যালয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা পবিত্র রঞ্জন দাস মহাদেব। মেহেরপাড়া ইউনিয়ন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ মনিরুজ্জামান রতন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কাশেম।
সম্মানিত অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মেহেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুল হাসান, মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলফাজ উদ্দিন, নরসিংদী জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মোঃ জামাল মিয়া বাদশাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন এর বীর মুক্তিযোদ্ধাগণ।
সংবর্ধনা শেষে আহমাদুল কবির মাদুলকে সভাপতি ও মোঃ সোলাইমান কে সাধারণ সম্পাদক ঘোষণা করে মেহেরপাড়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের ৫০ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি