মাধবদীর নুরালাপুর উচ্চ বিদ্যালয়ে জানালার গ্রিল কেটে ১৫ ল্যাপটপ চুরি
১৬ ডিসেম্বর ২০২২, ০৬:০১ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০০ এএম
মুহাম্মদ মুছা মিয়া:
নরসিংদীর মাধবদী থানার নুরালাপুর উচ্চ বিদ্যালয়ে জানালার গ্রিল কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাতের কোন এক সময় এই চুরির ঘটনা ঘটে।
এসময় ১৫টি ল্যাপটপ, ১টি প্রজেক্টর ও ১০ হাজার টাকাসহ বিভিন্ন মালামাল নিয়ে যায় চোর চক্র।
নুরালাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফেরদৌস কামাল এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিদ্যালয়টিতে কোন পাহারাদার নেই। চতুর্থ শ্রেণির কর্মচারী সামসুল আলম সকালে বিদ্যালয়ে গিয়ে দেখেন শেখ রাসেল ডিজিটাল ল্যাবের কোনো ল্যাপটপ নেই ও জানালার গ্রিল ভাঙ্গা। পরে তিনি প্রধান শিক্ষককে ঘটনাটি জানালে প্রধান শিক্ষক গিয়ে দেখেন শেখ রাসেল ডিজিটাল ল্যাবের জানালার গ্রিল ভেঙ্গে ১৪টি ল্যাপটপ ও ১টি প্রজেক্টর এবং কেরানির রুমের গ্রিল ভেঙ্গে ১টি ল্যাপটপ ও নগদ ১০ হাজার টাকা চুরি হয়েছে। এসময় বিদ্যালয়ের বেশ কয়েকটি আলমিরার তালা ভাঙ্গা ও তছনছ করে চোরদল। পুরো রুমে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল কাগজপত্র ও জিনিসপত্র।
প্রধান শিক্ষক বলেন, চুরির ঘটনাটি বিদ্যালয়ের কার্যকরী পরিষদের সভাপতি ও নুরালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মাধবদী থানা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, সদর উপজেলা চেয়ারম্যান, নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও অাইসিটি), জেলা সহকারী প্রোগ্রামার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্ট সকলকে অবগত করা হয়েছে।
স্থানীয়রা জানান, গত কয়েকদিনে মাধবদী থানার নুরালাপুর ইউনিয়নে অবস্থিত গদাইরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, খিদিরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, খোর্দ্দনওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। শিক্ষা প্রতিষ্ঠানসহ মাধবদীর বিভিন্ন এলাকায় চুরির ঘটনা বেড়ে যাওয়ায় জনমনে উদ্বেগ দেখা দিয়েছে।
এ বিষয়ে জানতে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকীবুজ্জামানকে কয়েকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা