নরসিংদীর দুই ইউপি নির্বাচনের ভোটগ্রহণ কাল, কেন্দ্রে পৌঁছেছে ইভিএম
১৫ মার্চ ২০২৩, ০৩:১৭ পিএম | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ এএম
নিজস্ব প্রতিবেদক:
কাল বৃহস্পতিবার (১৬ মার্চ) অনুষ্ঠিত হতে যাচ্ছে নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার মহিষাশুড়া ও নূরালাপুর ইউনিয়ন পরিষদ এর সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ। সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ইভিএম এ একটানা চলবে ভোটগ্রহণ।
সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা জাকির মাহমুদ জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট গ্রহণে সবরকমের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। বুধবার দুপুর ২টা থেকে সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ হতে কেন্দ্রে পাঠানো শুরু হয় নির্বাচনী সরঞ্জাম। প্রিসাইডিং অফিসার ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ সংশ্লিষ্ট কেন্দ্রের ভোটগ্রহণের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এসব নির্বাচনী সরঞ্জাম গ্রহণ করে নিয়ে যাচ্ছেন।
দুই ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ১১ জন, সদস্য পদে ৮৯ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ২৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
দুই ইউনিয়নে মোট কেন্দ্রের সংখ্যা ২৫টি, মোট ভোট কক্ষের সংখ্যা ১৬৭টি। দুই ইউপিতে মোট ভোটার সংখ্যা ৬২ হাজার ৬৬৪ জন। এরমধ্যে নারী ভোটার ৩০ হাজার ৪৫০ জন ও পুরুষ ৩২ হাজার ২১৪ জন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা