মাধবদীতে সাড়ে ৩৭ কেজি গাঁজাসহ ৬ জনকে আটক করেছে র্যাব
১৮ মে ২০২৩, ০৫:৫১ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ১২:২০ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মাধবদীতে সাড়ে ৩৭ কেজি গাঁজাসহ ৬ জনকে আটক করেছে র্যাব ১১। বৃহস্পতিবার সকালে মাধবদী থানার খনমর্দী ফায়ার সার্ভিস স্টেশন মোড় এলাকা হতে তাদের আটক করা হয় বলে জানান র্যাব ১১ এর নরসিংদী ক্যাম্প কমান্ডার মোঃ খলিলুর রহমান।
আটককৃতরা হলো- মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী থানার আইরল নিদিরা এলাকার মোঃ রিপন শেখ (৫০), ব্রাক্ষণবাড়ীয়ার কসবা থানার কুইয়াপানিয়া এলাকার মোঃ মাইন উদ্দিন (২৫), মইনপুর এলাকার মোছাঃ নিলুফা আক্তার (৪০), শরীয়তপুরের জাজিরা থানা এলাকার মোঃ রাব্বি (২৬), জাজিরা থানার গঙ্গানগর এলাকার (ভাসমান) শান্তা আক্তার মাহমুদা (২০) ও নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার আড়াইহাজার দীঘির পাড় এলাকার গাড়ী চালক মোহসিন (৪৫)।
র্যাবের ক্যাম্প কমান্ডার মোঃ খলিলুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে মাধবদীর খনমর্দী এলাকার ফায়ার সার্ভিস স্টেশন মোড়ের পাকা সড়কের উপর অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক পরিবহন ও ক্রয়-বিক্রয়ের সময় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ ৬ জনকে আটক করা হয়। এসময় তাদের দখল থেকে ৭ লাখ ৫০ হাজার টাকা মূল্যের সাড়ে ৩৭ কেজি গাঁজা উদ্ধার ও গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা ও ৪টি মোবাইল ফোন জব্দ করা হয়।

মোঃ খলিলুর রহমান আরও জানান, আটককৃতরা আন্তঃজেলা মাদক ব্যবসায়ী চক্রের সক্রিয় সদস্য। তারা পারস্পারিক যোগসাজশে নিয়মিত ব্রাহ্মণবাড়ীয়াসহ বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে সিএনজিযোগে মাদকদ্রব্য নিয়ে নরসিংদী ও তার আশেপাশের এলাকায় সরবরাহ করে। তাদের মধ্যে মোঃ রিপন শেখ (৫০) এর বিরুদ্ধে ঢাকা জেলার ডেমরা থানায় ৩টি মাদক মামলা, মোঃ রাব্বি (২৬) এর নামে ডিএমপির লালবাগ থানায় ১টি মাদক মামলা ও শান্তা আক্তার মাহমুদা (২০) এর নামে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানায় ২টি মাদক মামলা আদালতে চলমান।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি