মাধবদীতে বিএনপির পদযাত্রা, আ'লীগের শান্তি সমাবেশ
১৮ জুলাই ২০২৩, ০৭:০০ পিএম | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মাধবদীতে পৃথক স্থানে বিএনপির পদযাত্রা কর্মসূচী ও আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে এই পদযাত্রা ও বিক্ষোভ মিছিল করা হয়।
সরকার পদত্যাগের ১ দফা দাবিতে বিক্ষোভ মিছিল এবং পদযাত্রা কর্মসূচি পালন করে জেলা ও উপজেলা বিএনপিসহ দলটির অঙ্গ সংগঠনগুলো। সকালে বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহবায়ক খায়রুল কবির খোকনের নেতৃত্বে সদর উপজেলার মাধবদী বাজার মাঠে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল ও পদযাত্রা কর্মসূচী পালন করে নেতাকর্মীরা।
এসময় বিএনপি নেতৃবৃন্দ, এই সরকারের আমলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় উল্লেখ করে, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা, খালেদা জিয়াসহ সব রাজবন্দীর মুক্তি এবং মিথ্যা ও গায়েবি মামলা প্রত্যাহারের দাবী করেন।
এতে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরি, মাধবদী শহর বিএনপির সভাপতি আমার উল্লাহ আমানসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ হাজারো কর্মী উপস্থিত ছিলেন।

অপরদিকে, মাধবদী পৌর আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মাধবদী বাসস্ট্যান্ড এলাকায় শান্তি সমাবেশ করা হয়। মাধবদী পৌর মেয়র ও আওয়ামীলীগ নেতা মোশাররফ হোসেন মানিকের নেতৃত্বে বিএনপির বিক্ষোভ মিছিলের প্রতিবাদে এই শান্তি সমাবেশ করা হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা