মাধবদীতে ডাইং কারখানা থেকে শ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার
৩০ জুলাই ২০২৩, ০৯:৩৮ পিএম | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ পিএম
কাউছার এ মাহমুদ:
নরসিংদীর মাধবদীতে একটি কারখানা থেকে নাজমুল ইসলাম (৩৫) নামে এক শ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল ১০টার দিকে ভগিরথপুর এলাকার নিলা ডাইং কারখানা থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান মাধবদী থানার উপপরিদর্শক মোঃ আরিফ।
নিহত নাজমুল ইসলাম ময়মনসিংহ সদর উপজেলার চুরকাই এলাকার আব্দুল কুদ্দুসেরর ছেলে। তিনি কারখানায় কর্মরত থাকার সুবাধে মাধবদী পৌর শহরের টাটাপাড়া এলাকায় বসবাস করতেন।
কারখানা কর্তৃপক্ষের বরাতে পুলিশ জানায়, নাজমুল ইসলাম নিলা ডাইং এর কালার ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন। প্রায় ৩ বছর ধরে এই সেকশনের প্রধান হয়ে কাজ করছেন। ভোর রাতে তাঁর মারা যাওয়ার খবর পেয়ে কারখানা কর্তৃপক্ষও বিচলিত হয় এবং এ ধরনের ঘটনা কিভাবে ঘটল বলতে পারছেন না। ঘটনার খবর পাওয়ার পর কারখানায় কর্মরত কাউকেই বের হতে দেয়া হয়নি। সকল সিসি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পুলিশও বিষয়টি তদন্ত করে দেখছে"।
মাধবদী থানার উপপরিদর্শক মোঃ আরিফ জানান, "কারখানার ভেতরে কিভাবে শ্রমিক নাজমুলের মৃত্যু হয়েছে তা স্পষ্ট নয়। নিহত শ্রমিকের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। আমরা খবর পেয়ে সকালে ঘটনাস্থলে পৌছে প্রয়োজনীয় তদন্ত ও সুরতহাল প্রতিবেদন করে মরদেহ মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে স্বচ্ছ ধারণা পাওয়া যাবে, আসলে কি ঘটেছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা