মাধবদীতে বৃদ্ধ পিতাকে কুপিয়ে হত্যা, সন্তানদের পাল্টাপাল্টি অভিযোগ
২৮ জানুয়ারি ২০২৫, ০৭:২৪ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ১২:২০ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মাধবদীতে পারিবারিক কলহের জের ধরে আব্দুল গফুর (৮৫) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ জানুয়ারী) সকালে মাধবদী থানার ছোট গদাইরচর এলাকায় এই গটনা ঘটে।
নিহতরে স্বজনরা জানায়, দীর্ঘদিন ধরেই গফুর মিয়ার এক ছেলে ও তিন মেয়েদের মধ্যে দোকান ভাড়ার টাকা এবং জমি ভাগাভাগি নিয়ে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার যথারীতি ভাড়াটিয়াদের সাথে লেনদেন নিয়ে ভাইবোনদের সিদ্ধান্তের দিন নির্ধারিত ছিল। এদিনই সকালে তারা তাদের বাড়িতে গফুর মিয়াকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। পরে তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে বোনের অংশ থেকে বিতাড়িত করতে পরিকল্পিতভাবে পিতাকে হত্যাকে অভিযোগ উঠেছে ছেলে আব্দুর রহমানের বিরুদ্ধে। অপরদিকে ভাইও অভিযোগ করছেন বোনেরাই তাকে বিপদগ্রস্ত করতে পিতাকে হত্যার পরিকল্পনা বাস্তবায়ন করেছেন।
মাধবদী থানার উপ-পুলিশ পরিদর্শক জুয়েল রানা জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে টাকা সংক্রান্ত ও পারিবারিক বিরোধেরে জেরে বৃদ্ধকে হত্যা করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকান্ডের প্রকৃত কারণ উদঘাটনে কাজ করছে পুলিশ।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি

এই বিভাগের আরও