বাবুরহাটে চুরির অভিযোগে নারীকে মারধর, একজন আটক
০৯ মার্চ ২০২৫, ১১:৪১ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০০ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর পাইকারী কাপড়ের বাজার শেখেরচর-বাবুরহাটে চুরির অভিযোগে এক নারীকে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ার পর মারধরে জড়িত থাকার অভিযোগে মো: ফয়সাল (১৯) নামে বাজারটির এক দোকান কর্মচারীকে আটক করেছে পুলিশ।
শেখেরচর-বাবুরহাট পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো: মাসুদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
মো: মাসুদ আলম ও স্থানীয়রা জানান, রোববার দুপুর আড়াইটার দিকে বাজারের একটি দোকানে কেনাকাটা করছিলেন ওই নারী। এসময় ওই নারী অপর একজন নারীর ভ্যানিটি ব্যাগে হাত দিলে চোর সন্দেহে তাকে আটক করেন স্থানীয়রা। এসময় উপস্থিত কয়েকজন লোক ওই নারীকে কিলঘুষি ও লাথি মারাসহ পেটাতে থাকেন। পরে ”মেহেরপাড়ার তত্ত্ব তালাশ” নামক একটি ফেসবুক আইডি থেকে পেটানোর এই ভিডিও পোস্ট করার পর ভাইরাল হয়। এতে ফেসবুকে নিন্দা জানানোসহ জড়িতদের আইনের আওতায় আনার দাবি উঠে। পরে ভিডিওটি পুলিশের নজরে এলে পুলিশ ভিডিও দেখে মো: ফয়সাল (১৯) নামে বাজারটির এক দোকান কর্মচারীকে আটক করে। জড়িত অন্যদের চিহ্নিত করাসহ আটকের চেষ্টা চালাচ্ছে পুলিশ। তবে ভুক্তভোগী নারীর পরিচয় শনাক্ত পারেনি পুলিশ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা