পার্শ্ববর্তী রাষ্ট্রের মদদে নির্বাচন বানচাল করার পায়তারা হচ্ছে :খায়রুল কবির খোকন
২৫ মার্চ ২০২৫, ০৭:৫৫ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ এএম
নিজস্ব প্রতিবেদক:
বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহবায়ক খায়রুল কবির খোকন বলেছেন, আজকে দেশ ও জাতি কঠিন ক্রান্তিকাল অতিক্রম করছে। অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য একটি ষড়যন্ত্রকারী মহল চেষ্টা করছে। ২৪ এর ৫ আগষ্ট ঐতিহাসিক ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে বিজয় অর্জিত হয়েছে সেই বিজয়কে নস্যাৎ করার চেষ্টা হচ্ছে। পরাজিত ফ্যাসিস্ট অপশক্তি পার্শ্ববর্তী রাষ্ট্রের মদদে আগামী দিনের নির্বাচনকে বানচাল করার জন্য পায়তারা করছে।
মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে মাধবদী গার্লস স্কুল এন্ড কলেজে রাজনীতিবিদ, শিক্ষাবিদ, সুশীলসমাজ, ব্যবসায়ী প্রতিনিধি, শহীদদের স্মরণে এবং মাধবদীর সর্বস্তরের মানুষের সম্মানে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, সংস্কার ও নির্বাচন মুখোমুখি দাড় করানো শুধু নয়, পাশাপাশি সেনাবাহিনীকেও জনগণের মুখোমুখি দাড় করানোর জন্যে তারা প্রোপাগাণ্ডা ও গুজব ছড়িয়ে দেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাই সকলকে সতর্ক থাকতে হবে। যাতে ২৪ এর আন্দোলন বৃথা না যায়। গত ১৬ বছর আন্দোলন করে আমরা যে ফ্যাসিস্ট, দানবীয়, একটি মাফিয়া, জালিম সরকারের পতন করেছি, সে ত্যাগ যেন বৃথা না যায়। ষড়যন্ত্রকারীরা বসে নেই, আমাদের সজাগ থাকতে হবে।
আমরা মাধবদীবাসীর প্রতিষ্ঠাতা সভাপতি আনোয়ার হোসেন আনুর সভাপতিত্বে ও মাধবদী পৌরসভার যুবদল আহবায়ক মো: সোলাইমান ভূইয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন নরসিংদী সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী, মাধবদী পৌরসভার বিএনপির সভাপতি মো: আমান উল্লাহ আমান ও জেলা ছাত্রদল সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা