মাধবদীতে দাফনের ৬ মাস পর সাবেক পৌর কাউন্সিলরের মরদেহ উত্তোলন
০৬ মে ২০২৫, ০৩:০৭ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ১২:২০ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মাধবদীতে দাফনের প্রায় ৬ মাস পর সাবেক পৌর কাউন্সিলর মোবারক হোসেনের মরদেহ উত্তোলন করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। মঙ্গলবার (৬ মে) দুপুরে মৃত্যুর রহস্য উদঘাটনের জন্য আদালতের নির্দেশে মরদেহ তোলা হয়েছে বলে জানান মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নজরুল ইসলাম।
মোবারক হোসেন মাধবদী পৌর এলাকার গাংপাড় এলাকার মৃত তালেব হোসেন এর মেজো ছেলে ও ২ নং ওয়ার্ড এর সাবেক কাউন্সিলর ছিলেন।
নরসিংদী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাফিউর রহমানের নেতৃত্বে এ মরদেহ উত্তোলন করা হয়। এসময় মোবারক হোসেন এর পরিবারের লোকজন ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
নিহতের স্বজনরা জানান, গত ২২ মার্চ শনিবার সকালে কবরস্থানে মোবারক হোসেনের কবর ডেকে রাখা লোহার মাচা ও মাটি সরানো অবস্থায় দেখতে পায় স্বজনরা। এসময় খোঁড়া কবর থেকে একটি বোতল, আগুনে পোড়া কাপড়, পোড়া কাঠসহ বিভিন্ন আলামত দেখা যায়। এতে সন্দেহ হলে মৃত মোবারক হোসেনের ছেলে আবির হোসেন মাধবদী থানায় সারাধণ ডায়েরী করেন। পুলিশী তদন্তের পরে বিষয়টি অভিযোগটি আদালত পর্যন্ত গড়ায়। পরে আদালত কবর হতে মরদেহটি মরদেহ উত্তোলন ময়না তদন্তের নির্দেশে দেন। নির্দেশনা অনুযায়ী মরদেহ উদ্ধার করা হয়।
গত বছরের ১৫ নভেম্বর হঠাৎ স্ট্রোক করে কাউন্সিলর মোবারকের মৃত্যু হয়। স্বাভাবিক মৃত্যু ভেবে মরদেহ দাফন করে পরিবারের সদস্যরা। পরে বিভিন্ন আলামত ও সন্দেহবশত আদালতে যায় পরিবার।
নিহতের ছোট ভাই হাজী মুহাম্মদ রোমান জানান, মোবারক হোসেনের মৃত্যুর পর গত ২২ মার্চ কবরে মরদেহ পুড়িয়ে দেয়ার ঘটনা ঘটে। এতে রহস্য তৈরি হলে নরসিংদী আদালতে মোবারকের স্ত্রী মনিরা সরকার (৪৩), মোবারকের শ্যালক রায়হান সরকার ও স্থানীয় পল্লী চিকিসৎক ইমন মিয়াসহ চারজনকে আসামি করে মামলা করে আমার ভাতিজা ও নিহতের ছেলে আবির হোসেন।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি