পলিটেকনিক ছাত্র শুভ হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
১২ মে ২০২৫, ০৩:৫৮ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ১২:২৮ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে পলিটেকনিক ছাত্র শুভ মিয়া হত্যাকারীদের গ্রেপ্তার ও দ্রুত শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নরসিংদী প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে নিহতের পরিবারের সদস্যসহ শেখেরচর, ফুলতলা ও মোল্লাপাড়ার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহত শুভ'র বাবা মানিক মিয়া, বড় ভাই সাহেদ মিয়া, চাচা মামুন মোল্লা, শিলমান্দী ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রুবেল মোল্লা, যুগ্ম আহবায়ক আলী হোসেন মোল্লা, মোশাররফ মোল্লা, আনোয়ার হোসেন ও সাত্তার মিয়া প্রমুখ।
এর আগে গত ৬ মে মঙ্গলবার বিকেলে বাড়ি থেকে বের হওয়ার পর অপহরণ হয় শুভ। অপহরণকারীদের দাবীকৃত ৬ লাখ টাকা দিতে না পারায় পরদিন (৭ মে) বুধবার সন্ধ্যার পর নরসিংদী সদর উপজেলার নরসিংদী-মদনপুর সড়কের ৬নং ব্রিজের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে এই ঘটনায় নিহতের বড় ভাই সাহেদ মিয়া বাদী হয়ে নরসিংদী সদর মডেল থানায় অজ্ঞাতনামা আসামী করে হত্যা মামলা করেন।
নিহত শুভ মিয়া (২০) নরসিংদী সদর উপজেলার শেখেরচর এলাকার মানিক মিয়ার ছেলে। তিনি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের পূবেরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল ইঞ্জিনিয়ারিং এর তৃতীয় সেমিস্টারে ছাত্র ছিলেন।
মানববন্ধনে নিহত শুভ'র বাবা মানিক মিয়া বলেন, দ্রুত সময়ের মধ্যে আমি আমার ছোট ছেলে শুভ মিয়ার হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবী জানাচ্ছি।
শুভ'র বড় ভাই সাহেদ মিয়া বলেন, অপহরণের পর শুভ হত্যার পাঁচদিন পেরিয়ে গেলেও এখনো আসামীদের চিন্হিত ও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। আগামী ২৪ ঘন্টার মধ্যে শুভ হত্যার আসামীদের গ্রেপ্তার করা না হলে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করা হবে।
নিহতের চাচা মামুন মোল্লা বলেন, আমার ভাতিজা শুভ হত্যার পাঁচদিন পেরিয়ে গেলেও হত্যাকারীদের গ্রেপ্তার তো দূরের কথা এখনো শনাক্ত করতে পারেনি। হত্যাকারীরা কি কারণে ধরাছোঁয়ার বাইরে আমরা এর কারণ জানতে চাই। শুভ হত্যার বিচার যদি না হয় তাহলে আমরা নিজেরা এর বিচার করব।
নিহত শুভ'র হত্যাকারীদের গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক জানান, শুভ হত্যার ঘটনায় আসামীদের সম্পর্কে আমরা একটি ধারণা পেয়েছি। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। আশা করছি দ্রুতই তাদের আইনের আওতায় আনতে পারব।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি

এই বিভাগের আরও