মাধবদীতে টাকা না পেয়ে মায়ের মাথা ফাটালেন মাদকাসক্ত ছেলে
২৪ জুন ২০২৫, ০৬:০৫ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ১২:২০ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মাধবদীতে টাকার জন্য মারধর করে আয়েশা বেগম নামে বৃদ্ধা মায়ের মাথা ফাটিয়ে দিয়েছে মাদকাসক্ত এক যুবক। এঘটনায় গতকাল সোমবার (২৩ জুন) রাতে মাধবদী থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী মা।
আহত ওই নারী মাধবদী থানার পাইকারচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম মিজানুর রহমানের স্ত্রী। অভিযুক্ত ২৫ বছর বয়সী ছেলে ওমর ফারুক তার দ্বিতীয় সন্তান।
অভিযোগের বরাতে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, ওমর ফারুক দীর্ঘদিন ধরে মাদক ও জুয়ায় আসক্ত। এ কারণে তিনি প্রায়ই পরিবারের সদস্যদের উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন। সোমবার সন্ধ্যায় মা আয়েশা বেগমের কাছে টাকা দাবি করলে তিনি দিতে অস্বীকৃতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে ওমর ফারুক ঘরের আসবাবপত্র ভাংচুর শুরু করেন এবং পরে লোহার পাইপ দিয়ে মায়ের মাথায় উপর্যুপরি আঘাত করে। এতে আয়েশা বেগম গুরুতর আহত হন।
আহতাবস্থায় পরিবারের অন্য সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন।
ভুক্তভোগী আয়েশা বেগম বলেন, গত ছয় মাস ধরে সে টাকার জন্য প্রায়ই অশান্তি করে আসছিল। কিন্তু এবার সে এতটাই হিংস্র হয়ে উঠল যে আমাকে মেরেই ফেলতে চেয়েছিল।
আয়েশা বেগমের ছোট ছেলে আলী হোসেন বলেন, আমার ভাই প্রায় ৮-১০ বছর ধরে মাদক ও জুয়ার সাথে জড়িত। তাকে আমরা এর মধ্যে ১০ লাখ টাকার মতো দিয়েছি। এর আগেও একাধিকবার গ্রাম্য সালিশ হয়েছে, কিন্তু সে কারো কথা শুনে না। সুযোগ পেলেই সে পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, ভুক্তভোগীর অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি