কোনো ষড়যন্ত্র-চক্রান্ত করে বিএনপিকে ধ্বংস করা যাবে না : খায়রুল কবির খোকন
০৫ আগস্ট ২০২৫, ০৮:৪৪ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ১২:২০ পিএম
নিজস্ব প্রতিবেদক:
বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, কোনো ষড়যন্ত্র-চক্রান্ত করে বিএনপিকে ধ্বংস করা যাবে না। বিএনপি হলো খালেদা জিয়া-তারেক জিয়ার দল।
মঙ্গলবার (০৫ আগস্ট) বিকেলে নরসিংদী সদর উপজেলার মাধবদী পৌরসভা বিএনপি আয়োজিত জুলাই-আগস্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র্যালিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খোকন বলেন, জনগণের অধিকার আদায়ের জন্য যা দরকার বিএনপি তাই করবে। মানুষের গণতান্ত্রিক অধিকার আদায় না হওয়া পর্যন্ত বিএনপি আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে। নিরপেক্ষ নির্বাচনের জন্য আমরা সরকারকে সহযোগিতা করে যাব। কিন্তু ইসলামী দল ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যদি ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় তাহলে বিএনপি তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াবে।
নরসিংদী সদর উপজেলা বিএনপির সভাপতি মো. আবু সালেহ চৌধুরীর সভাপতিত্বে এস পি ইনস্টিটিউশন স্কুল মাঠে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি বিজি রশীদ নওশের, নরসিংদী জেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন আনু, জেলা শ্রমিক দলের সভাপতি রবিউল ইসলাম রবি, মাধবদী পৌরসভা বিএনপির সভাপতি আমান উল্লাহ আমান, জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রউফ ফকির রনি প্রমুখ।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি