চোর-ডাকাতরা বিদেশে চিকিৎসার সুযোগ পেয়েছে, খালেদা জিয়াকে সে সুযোগ দেয়া হয়নি :খায়রুল কবির খোকন
১১ ডিসেম্বর ২০২৫, ০৪:২৫ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ১২:২০ পিএম
নিজস্ব প্রতিবেদক:
দেশের চোর-ডাকাতরা বিদেশে চিকিৎসার সুযোগ পেয়েছে, বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দেয়া হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। তিনি বলেন, তাকে আইনের ঠুনকো অজুহাত দেখিয়ে বিদেশে না পাঠিয়ে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হয়েছিল। কিন্তু রাখে আল্লাহ, মারে কে?
তিনি বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে নরসিংদীর মাধবদীতে কাজিমউদ্দিন ফাউন্ডেশন আয়োজিত বেগম জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল ও তিন হাজার অসহায় নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
খায়রুল কবির খোকন আরও বলেন, শেখ হাসিনার ব্যক্তিগত আক্রোশ ও প্রতিহিংসায় বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলায় ১০ বছর সাজা দিয়েছে। ফরমায়েশী আদালতে রায় দিয়ে পরিত্যক্ত বাড়িতে রেখে স্লো পয়জনিং করে হত্যার চেষ্টা হয়েছে। শেখ হাসিনা যে অন্যায়-অত্যাচার, নির্যাতন খুন-গুম করেছে, তাই নয়। তারা শেয়ার বাজারসহ দেশের ব্যাংকগুলোও লুটপাট করে বিদেশে বেগমপাড়া করেছে। দেশের টাকা লুটপাট করে আঙ্গুল ফুলে কলা গাছ না হয়ে, তারা বটগাছ হয়েছে। তারা পুকুর নয়, সাগর চুরি করার ফলে দেশের এক তৃতীয়াংশ দরিদ্র ঝুঁকিতে রয়েছে। আগামী দিনে বিএনপি ক্ষমতায় গেলে ধনী-দরিদ্রের বৈষম্য কমিয়ে আনা হবে। দেশের কোন নারী-শিশু না খেয়ে থাকবে না, তাদের আর কষ্ট করতে হবে না।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, জেলা বিএনপির সহ-সভাপতি আবু সালেহ চৌধুরী, মাধবদী থানা বিএনপির সভাপতি আমান উল্লাহসহ বিএনপি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি