জামায়াত কথায় কথায় মানুষের সাথে বিশ্বাস ঘাতকতা করে: খায়রুল কবির খোকন
০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০২ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ এএম
নিজস্ব প্রতিবেদক:
“আমরা যা বলি তা করি, মানুষের সাথে বিশ্বাস ঘাতকতা করি না। জামায়াত কথায় কথায় মানুষের সাথে বিশ্বাস ঘাতকতা করে” বলে মন্তব্য করেছেন-বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ সদর আসনের ধানের শীষের প্রার্থী খায়রুল কবির খোকন।তিনি রবিবার (৮ ফেব্রুয়ারী) বিকেলে নরসিংদীর মাদবদী এসপি ইসিস্টিটিউট স্কুল মাঠে নির্বাচনি জনসভায় এসব কথা বলেন।
তিনি বলেন, আপনারা ধানের শীষ (বিএনপি), লাঙ্গল ও নৌকা (আওয়ামীলীগকে) দেখেছেন। এবার আমাদেরকে দেখেন এবং সুযোগ দেন। এই দলটি এইভাবে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। ধর্ম ব্যবসায়ীদের কাছ থেকে ইসলাম ও জাতিকে রক্ষা করতে হবে। তাদের ফাঁদে পা দেয়া যাবে না।
তিনি আরো বলেন, আপনাদের অপকর্মতো ৭১ সালেই দেখা হয়ে গেছে। ৭১ সালে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিরোধী চক্র এই দেশের মা বোনের সম্ভ্রম কেড়ে নিয়েছে। তাদের জন্য ৩০ লক্ষ মানুষকে রক্ত দিতে হয়েছে। বিএনপি ক্ষমতায় এলে সাধারণ মানুষের কল্যাণ হবে। দেশের অর্থনীতি ও ব্যবসা-বানিজ্যের অগ্রগতি হবে। তাই দেশের কল্যাণে আগামী ১২ তারিখ আপনাদের মূল্যবান ভোট ধানের শীষের প্রার্থীকে দিয়ে দেশ গড়ার কাজে অংশ নেবেন।
খায়রুল কবির খোকন বলেন, দীর্ঘ ১৭ বছর মানুষ ভোট দিতে পারেনি। এবার ভোট দেয়ার জন্য সাধারণ মানুষ মুখিয়ে আছে। তাই আগামী ১২ তারিখ আপনাদের মূল্যবান ভোট তারেক রহমানের পক্ষে দিয়ে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করবেন।
নরসিংদী সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী সভাপতিত্বে ও মাধবদী পৌর বিএনপির সভাপতি আমান উল্লাহ আমান এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি এড. শিরিন সুলতানা, জেলা বিএনপির সহ সভাপতি হারুন অর রশিদ, বি.জি রশিদ নওশেরসহ জেলা বিএনপি, সদর উপজেলা বিএনপি, মাধবদী পৌর বিএনপি ও অংঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা