মাধবদীতে হত্যা মামলার আসামী ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

১৩ এপ্রিল ২০২৬, ০৯:০২ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ এএম


মাধবদীতে হত্যা মামলার আসামী ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে জুলাই হত্যা মামলার আসামী ও নূরালাপুর ইউপি চেয়ারম্যান আরিফ হোসেনকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার (১৩ এপ্রিল) বেলা ১১টায় মাধবদী থানার নূরালাপুর ইউনিয়ন পরিষদ মাঠে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধন শেষে এলাকাবাসীর পক্ষে এক সংবাদ সম্মেলনে মাধবদী কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও নূরারাপুর ইউনিয়নের বাসিন্দা নাসির ভুইয়া বলেন, আরিফ চেয়ারম্যান একজন চিন্হিত সন্ত্রাসী এবং চাঁদাবাজ। ইউপি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর তার মামা, মাধবদী পৌরসভার সাবেক মেয়র ও মাধবদী শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মানিকের ছত্রছায়ায় আরো বেপরোয়া হয়ে উঠে। এরই অংশ হিসেবে জুলাই আন্দোলনে স্বৈরশাসক শেখ হাসিনার পক্ষে গর্জে উঠে আরিফ হোসেন। এসময় সন্ত্রাসী বাহিনীর সহায়তায় প্রকাশ্যে অস্ত্র দিয়ে গুলি চালিয়ে হত্যাযজ্ঞ চালায়। এসময় মাধবদীতে শাওন ও সুমন নামের দুই ছাত্রনেতা গুলিতে নিহত হন।

নাসির ভুইয়া আরও বলেন, দুই ছাত্র হত্যা মামলার আসামী হলেও প্রকাশ্যে ঘুরাফেরাসহ এলাকায় অপকর্ম চালিয়ে যাচ্ছে সে। পাশাপাশি এলাকায় বিভিন্নজনকে হুমকি ধামকি দিয়ে আসছিল। পরে সরকার তাকে ইউপি চেয়ারম্যান পদ থেকে অপসারণ করলে আদালতের নির্দেশ নিয়ে পুনরায় সে পরিষদের ক্ষমতায় বসে আরও বেপরোয়া হয়ে উঠার পায়তারা করছে। তবে ইউনিয়নবাসী খুন, চাঁদাবাজি ও সন্ত্রাসে অভিযুক্ত আরিফ হোসেনকে প্রত্যাখ্যানসহ তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন বলে জানান তিনি।



এই বিভাগের আরও